advertisement

৪ দিন ধরে চলবে ভাসান, বিসর্জন কার্নিভালে আরও চমক

Last Updated:

২২ অক্টোবর পর্যন্ত চলবে ভাসান ৷

#কলকাতা: পুজো আসতে বাকি আর এক মাস ৷ সোমবার নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই ঘোষিত হয় দুর্গাপুজোর বিসর্জনের কর্মসূচি ৷ চারদিন ধরে চলবে বিসর্জন ৷
এবছর দশমী পুজো পড়েছে ১৯ অক্টোবর ৷ সেদিন থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে ভাসান ৷ একইসঙ্গে গতবারের মতো এবছরও বিসর্জন কার্নিভালের আয়োজন করেছে রাজ্য ৷ ২৩ অক্টোবর রেড রোডে হবে পুজো কার্নিভাল। আগেরবারের চেয়ে এবারের কার্নিভাল হবে চোখধাঁধানো ৷ গতবার কার্নিভালে ৫৫টি পুজো কমিটি অংশ নিয়েছিল। এবার নেবে ৭৫টি পুজো কমিটি।
advertisement
আরও পড়ুন 
advertisement
নেতাজি ইন্ডোরে বৈঠক শেষে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘উৎসব সবার জন্য ৷ কোথাও কোনও গোলমাল বরদাস্ত করা হবে না ৷ মহরমের মিছিল যেন শান্তিপূর্ণ হয় ৷ ধর্ম নিজস্ব, কিন্তু উৎসব সবার ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৪ দিন ধরে চলবে ভাসান, বিসর্জন কার্নিভালে আরও চমক
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement