advertisement

কলকাতা ও গ্রামের ২৮ হাজার পুজোকে ১০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর

#কলকাতা: পুজো আসতে বাকি আর এক মাসের একটু বেশি সময় ৷ তার আগেই রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর ৷ পুজো কমিটিগুলিকে পুজোর উপহার রাজ‍্য সরকারের ৷ পুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে অনুদানের ঘোষণা ৷ অনুদান পাবেন কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷
সোমবার নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, দমকল দফতরের কর্তারাও ৷ সেখানে পুজো সংক্রান্ত নানা বিষয় ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় ৷ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই অনুদানের ঘোষণা ৷
আরও পড়ুন 
advertisement
advertisement
কলকাতা ও গ্রাম বাংলা মিলিয়ে মোট ২৮ হাজার পুজো কমিটি পাবেন ১০ হাজার টাকা করে অনুদান ৷ এর মধ্যে কলকাতার ৩০০০ পুজোকে অনুদান দেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দমকল ডিপার্টমেন্ট ৷ অন্যদিকে, পর্যটন বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতা সুরক্ষা দফতরের থেকে ১০ হাজার টাকা করে অনুদান পাবে গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷
advertisement
এখানেই শেষ নয়, পুজো কমিটিগুলিকে এবার দমকল বা সংশ্লিষ্ট কোনও দফতরকে লাইসেন্স বাবদ কোনও ফি দিতে হবে না। সিইএসসি এলাকায় গতবার বিদ‍্যুতের বিলে ১৮ থেকে ২০ শতাংশ ছাড় পেয়েছিল পুজো কমিটিগুলি। এবার তারা পাবে ২৩ শতাংশ ছাড়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা ও গ্রামের ২৮ হাজার পুজোকে ১০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement