advertisement

Duare Ration: শুক্রবার থেকেই শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প, সিদ্ধান্ত রাজ্যের

Last Updated:

নির্বাচনের প্রচারে ক্ষমতায় এলে এই 'দুয়ারে রেশন' (Duare Ration) প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

#কলকাতা: আগামী শুক্রবার থেকে রাজ্য়ে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প৷ কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু হতে চলেছে৷ তবে ভৌগলিক কারণেই আপাতত পাহাড়ে এই পরিষেবা শুরু হচ্ছে না৷
নির্বাচনের প্রচারে ক্ষমতায় এলে এই 'দুয়ারে রেশন' প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷ করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ পাইলট প্রকল্পে প্রতিটি জেলায় একটি করে রেশন দোকান থেকে সংলগ্ন একটি পাড়া বা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া হবে৷
advertisement
এ দিনই 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে রাজ্য়ের খাদ্য দফতরের সচিবের সঙ্গে ফুড কমিশনারের বৈঠক হয়৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই প্রকল্প চালানোর জন্য প্রতি কুইন্টালে ২০০ টাকা করে রেশন ডিলারদের কমিশন দিতে হবে৷ প্রথম ১৫ দিন রেশন দোকান থেকেই এই প্রকল্পের জন্য় জিনিস নিয়ে সরবরাহ করবেন রেশন ডিলাররা৷ প্য়াকেজিং বাবদও আলাদা খরচ দেবে রাজ্য়৷ তবে ভৌগলিক কারণেই এখনই উত্তরবঙ্গের পাহাড়ি এবং দুর্গম এলাকাগুলিতে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা কম৷
advertisement
advertisement
রাজ্য় সরকার মনে করছে, করোনা অতিমারির মধ্য়ে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে পারলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ৷ পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও দ্রুত পূরণ করা সম্ভব হবে৷
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Ration: শুক্রবার থেকেই শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প, সিদ্ধান্ত রাজ্যের
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement