advertisement

বনধে Viral হেলমেট! নিজেকে বাঁচাতে হেলমেটই ভরসা বাস চালক থেকে চা বিক্রেতার, দেখুন

Last Updated:

শুধু বাসচালকই নন, চায়ের দোকানেও বিক্রেতা পরেছেন হেলমেট

#কলকাতা: ২৪ ঘণ্টার বনধের আংশিক প্রভাব পড়েছে রাজ্যজুড়ে৷ বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ হয়েছে৷ কোথাও আবার পুলিশের সঙ্গে বচসার ছবিও দেখা গিয়েছে৷ কোথাও জোর করে স্কুল বন্ধ তো কোথাও জোর করে দোকানপাঠ বন্ধ করে দিয়েছেন বনধ সমর্থনকারীরা৷ এসএফআই সমর্থকদের মারধরও করা হয়৷ রাস্তার গাছ ফেলে অবরোধ চলেছে৷ তবে সরকারি নির্দেশিকা মেনে রাস্তায় নেমেছে সরকারি বাস৷ ধর্মঘটীদের হাত থেকে বাঁচতে বাস চালকরা ভরসা রেখেছেন হেলমেটে৷ অবরোধকারীরা লাঠিচার্জ করলে নিজেকে বাঁচাতে হবে তো? তাই তো হেলমেটের ওপর ভরসা রেখেছেন সকলে৷ স্টিয়ারিং-এ হাত রেখেছেন হেলমেটের ভরসায়! প্রচুর চালককে পাওয়া গেল যারা পরেছেন হেলমেট৷ এবং এভাবেই চালাচ্ছেন বাস৷
advertisement
advertisement
শুধু বাসচালকই নন, চায়ের দোকানেও বিক্রেতা পরেছেন হেলমেট৷ শহর কলকাতায় হেলমেট পরে চা বিক্রি করতে দেখা গিয়েছে একজনকে৷ তিনিও নিজেকে বাঁচাতে মাথায় তুলেছেন হেলমেট৷ তবে কোনওভাবে বনধকে সমর্থন করেনি তিনি৷ তাই তো দোকান খুলেছেন৷ প্রতিদিনের মতো চাও বিক্রি করছেন৷ কিন্তু নিজের নিরাপত্তার দিকে নজর দিতেই পরে ফেলেছেন হেলমেট৷ দেখুন ভিডিও...
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বনধে Viral হেলমেট! নিজেকে বাঁচাতে হেলমেটই ভরসা বাস চালক থেকে চা বিক্রেতার, দেখুন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement