advertisement

একদিন সকালে উঠে দেখবেন নামটা কেটে গিয়েছে, নেতাজি ইনডোর থেকে বড় হুঁশিয়ারি মমতার

Last Updated:

Mamata Banerjee || "অনেক কাউন্সিলরের নামে অভিযোগ পাচ্ছি। টিকিট দেওয়া হয়েছে দল এবং মানুষের জন্য কাজ করতে, নিজের জন্য কাজ করতে না। যদি বেশি অভিযোগ আসে একদিন সকালে উঠে দেখবেন নামটা কেটে গিয়েছে।"

#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকেই রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ৷ তারপর থেকে আরও শক্ত হাতে দলের হাল ধরছেন তৃণমূল সুপ্রিমো৷ বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়াম আবারও কড়া বার্তা দিলেন মমতা৷ জানালেন, "অনেক কাউন্সিলরের নামে অভিযোগ পাচ্ছি। টিকিট দেওয়া হয়েছে দল এবং মানুষের জন্য কাজ করতে, নিজের জন্য কাজ করতে না। যদি বেশি অভিযোগ আসে একদিন সকালে উঠে দেখবেন নামটা কেটে গিয়েছে।"
পাশাপাশি তিনি এও বলেন, "তৃণমূলের ৯৯.৯% মানুষ এখনও সৎ। দু'একজনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার ব্যবস্থা আইন নেবে৷ এর জন্য সকলকে কুৎসা করা ঠিক নয়।"
উৎসবের মরসুম কেটে গেলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তখন আর সেভাবে কর্মীদের একত্র করার সুযোগ না-ও মিলতে পারে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ। তাই পঞ্চায়েত ভোট প্রসঙ্গে প্রস্তুতি নিয়ে নেতাজি ইনডোরে বুথস্তরীয় সমাবেশ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার৷ "কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে", নেতাজি ইন্ডোর থেকে বড় বার্তা মমতার৷
advertisement
advertisement
সাংগঠনিক দিক থেকে বুথকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে সমস্ত রাজনৈতিক দলই। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির শুরুতেই তাই নেতাজি ইন্ডোরে প্রায় ১৮০০ বুথ সভাপতি-সহ দলের সমস্ত স্তরের প্রতিনিধি নিয়ে সভা করে জোড়াফুল শিবির৷ সেখান থেকেই বিরোধীদের উদ্দেশ্যে নতুন স্লোগান তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা- 'জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একদিন সকালে উঠে দেখবেন নামটা কেটে গিয়েছে, নেতাজি ইনডোর থেকে বড় হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement