advertisement

বড়দিনের আগে কলকাতায় মাদকচক্রের হদিশ ! গ্রেফতার DJ-সহ ৩

Last Updated:

বড়দিনের আগে কলকাতায় মাদকচক্রের হদিশ মিলল !

#কলকাতা: বড়দিনের আগে কলকাতায় মাদকচক্রের হদিশ মিলল ! কলকাতার নামী নাইট ক্লাবে হানা নারকোটিক্স সেলের ৷ সেখানে ‘রেভ পার্টি’ চলছিল বলে অভিযোগ ৷ রেভ পার্টির খবর পেয়েই পার্টিতে হানা দেয় নারকোটিক্স সেলের অফিসাররা ৷ গ্রেফতার করা হয়েছে একজন DJ-সহ তিনজনকে ৷
গ্রেফতার হওয়া ডিজে কলকাতায় পার্টি প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত নাম বলেই জানা গিয়েছে ৷ পার্ক স্ট্রিটের একটি নামী নাইটক্লাব থেকেই গ্রেফতার করা হয়েছে ওই ডিজে-কে বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃত ডিজে-র নাম নিখিল লখওয়ানি ৷ গ্রেফতার করা হয়েছে রবার্ট ডিকসন ও হেনরি লরেন্স মান্না নামে আরও দু’জনকে ৷ ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ ৷
advertisement
ধৃত ডিজে নিখিল ধৃত ডিজে নিখিল
advertisement
ধৃত ডিজে বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করত বলে অভিযোগ ৷  ধৃতকে জেরা করে আরও বেশ কয়েকজন ডিজের নাম পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ অভিজাত ক্লাবগুলিতেই ধৃত ডিজে মাদক সরবরাহ করত বলে জানা যাচ্ছে ৷
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদক  ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদক
advertisement
drug rec 2overy drug recove 1ry
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড়দিনের আগে কলকাতায় মাদকচক্রের হদিশ ! গ্রেফতার DJ-সহ ৩
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement