advertisement

Dilip Ghosh: রাজীব যেতেই বিস্ফোরক ট্যুইট দিলীপ ঘোষের, 'দালাল' কে? কুণালের মুখে শুভেন্দুর নাম!

Last Updated:

Dilip Ghosh: রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার পরই জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষের করা একটি ট্যুইটকে ঘিরে।

দিলীপ ঘোষের ট্যুইট নিয়ে জল্পনা
দিলীপ ঘোষের ট্যুইট নিয়ে জল্পনা
#কলকাতা: অবশেষে ঘর ওয়াপসি হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। দিল্লিতে গিয়ে দল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), সেই তিনিই তৃণমূলে ফিরলেন ত্রিপুরায় গিয়ে! আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগদানের পরই বিজেপিকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ক্ষমা চেয়েছেন রাজীব। তাঁর প্রত্যাবর্তনে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শাসক-বিরোধী শিবিরে। রাজীবের তৃণমূলে ‘ঘরওয়াপসি’ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) অবশ্য বলেছেন, ''এটা তো জানাই ছিল যে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে থাকবেন না। এটা শুধু সময়ের অপেক্ষা ছিল। নো এন্ট্রি বোর্ড উঠে যেতেই এন্ট্রি নিয়ে নিয়েছেন।'' তবে, জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষের করা একটি ট্যুইটকে ঘিরে।
advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদলের পর ট্যুইটারে দিলীপ ঘোষ লিখেছেন, ''অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।'' আর দিলীপ ঘোষের এই ট্যুইটের পরই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেরই প্রশ্ন, কার-কার উদ্দেশ্যে এই ট্যুইট করলেন দিলীপ? দালাল বলতেই বা কাদের বোঝাতে চেয়েছেন?
advertisement
২০০ আসনের স্বপ্ন দেখা বাংলায় বিজেপি আটকে গিয়েছে ৭৭ আসনে। তারপর থেকেই দলে ভাঙন লেগেছে গেরুয়া শিবিরে। মুকুল রায় দিয়ে যে দলবদল শুরু হয়েছে, তা ক্রমেই বাড়ছে। বর্তমানে ৭০-এ এসে থেমেছে বিজেপি-র বিধায়ক সংখ্যা। আরও ভাঙন হবে বিজেপি-তে, এমনটাই বলে দিয়েছেন তৃণমূল নেতারা। এরই মাঝে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নতুন করে জল্পনা তৈরি করেছে। সম্প্রতি বিজেপি-র জাতীয় কর্মসমিতিতে আমন্ত্রিত সদস্য করা হয়েছিল রাজীবকে। তার আগে মুকুল রায়ও ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি। অর্থাৎ, পদ দিয়েও দলে ভাঙন আটকাতে পারছে না বিজেপি। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের ট্যুইট বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
তৃণমূল অবশ্য মুকুল রায়ের ট্যুইটের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর নাম তুলে এনেছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ''আসলে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এই লেখাটি লিখেছেন। শুভেন্দুর জন্যই আর কেউ বিজেপি-তে থাকতে পারছেন না। দিলীপ বাবুরাও শুভেন্দুকে সরাতে পারছেন না। তাই ট্যুইটে মনের কথা লিখে দিয়েছেন।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: রাজীব যেতেই বিস্ফোরক ট্যুইট দিলীপ ঘোষের, 'দালাল' কে? কুণালের মুখে শুভেন্দুর নাম!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement