advertisement

Dilip Ghosh on Babul Supriyo: 'মাসির গোঁফ হলে কি মেসো বলব?' বাবুলের রাজনীতি ত্যাগের ঘোষণাকে গুরুত্বই দিলেন না দিলীপ

Last Updated:

রাজ্য বিজেপি নেতৃত্বের কয়েকজন নেতার সঙ্গে মতপার্থক্যের কথাও স্বীকার করে নিয়েছেন বাবুল৷ অনেকেই মনে করছেন, নাম না করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকেই ইঙ্গিত করেছেন বাবুল (Dilip Ghosh on Babul Supriyo)৷

#কলকাতা: বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর সংঘাত আগেও প্রকাশ্যে এসেছে৷ ফেসবুক পোস্টে দল এবং রাজনীতি ছাড়ার ঘোষণা করার পরেও বাবুল সুপ্রিয়র সিদ্ধান্তকে কার্যত গুরুত্বই দিলেন না বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সাংবাদিক সম্মেলনে বাবুলের ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপের পাল্টা কটাক্ষ, কে রাজনীতি করবেন, কখন ছাড়বেন, তা আমি বলতে পারব না৷ মাসির গোঁফ হলে মেসো বলব না মাসি বলব আগে গোঁফ বেরোক তার পরে বলব৷' এমন কি বাবুল সুপ্রিয়কে নিয়ে প্রশ্নে বিরক্ত দিলীপ সাংবাদিক বৈঠক শেষ করে উঠে যাওয়ার হুঁশিয়ারিও দেন বাবুল৷
এ দিন ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় বুঝিয়ে দিয়েছেন, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তিনি৷ এমন কি, সাংসদ পদেও ইস্তফা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বাবুল৷ ভোটের আগে রাজ্য বিজেপি নেতৃত্বের কয়েকজন নেতার সঙ্গে মতপার্থক্যের কথাও স্বীকার করে নিয়েছেন বাবুল৷ অনেকেই মনে করছেন, নাম না করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকেই ইঙ্গিত করেছেন বাবুল৷
advertisement
বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে বিরক্ত দিলীপ ঘোষ বলেন, 'আমি কারও ফেসবুক, ট্যুইটার দেখি না৷ কে রাজনীতি করবেন, কখন করবেন, কখন ছাড়বেন তা তো আমি বলতে পারব না৷ সবার নিজস্ব অধিকার আছে৷' বাবুলের পদত্যাগের ইঙ্গিতকে গুরুত্ব না দিয়ে দিলীপের পাল্টা প্রশ্ন, 'এরকম খবর রোজ আসে৷ উনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন কি? মাসির গোঁফ হলে মেসো বলব কি মাসি বলব আগে গোঁফ বেরোক তার পরে ঠিক করব৷ উনি এখনও আমাদের সহকর্মী, সাংসদ সবই আছেন৷' এর পরই বাবুল নিয়ে আর প্রশ্ন করলে সাংবাদিক বৈঠক শেষ করে উঠে যাওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি৷
advertisement
advertisement
দিলীপ ঘোষ যখন এ কথা বলছেন তখন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, 'বাবুল রাজনীতি ছাড়লে তা শুধু বিজেপি নয়, রাজনীতির ক্ষতি৷ উনি বরাবরই খুব অনুভূতিপ্রবণ৷ দলীয় নেতৃত্ব নিশ্চয়ই ওকে বুঝিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত করবেন৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Babul Supriyo: 'মাসির গোঁফ হলে কি মেসো বলব?' বাবুলের রাজনীতি ত্যাগের ঘোষণাকে গুরুত্বই দিলেন না দিলীপ
Next Article
advertisement
Birth Certificate: জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
  • জন্ম তারিখের আগেই তৈরি হয়ে গিয়েছে জন্ম শংসাপত্র৷ এসআইআর-এর ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন জন্ম শংসাপত্রের এমনই গরমিল ধরল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইআরও-র মাধ্যমে জন্ম শংসাপত্রের এই গরমিলের বিষয়টি রাজ্য প্রশাসনের নজরেও এনেছে কমিশন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement