advertisement

শহরে এবার নয়া পোস্টার #রাগ কেন দিদি, ব্যানার ঘিরে সরগরম রাজনীতির ময়দান

Last Updated:

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, আসলে এই সম্ভাষণের মধ্যে একটা নারী বিদ্বেষ লুকিয়ে আছে। শাসকদলের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেই এমনটা বলা হয়েছে।

#কলকাতা: এবার শহরে ছেয়ে গেল, 'দিদি এত রাগ কেন' ফ্লেক্সে। কলকাতা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে শোভা পাচ্ছে লাল রঙের এই পোস্টার, ব্যানার, ফ্লেক্স। তবে কে বা কারা এই ফ্লেক্স লাগাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্লোগানের ভাষা দেখে মনে হচ্ছে এটা আসলে গেরুয়া শিবিরের করা। তবে পদ্ম শিবির এই বিষয়ে কিছু শিকার করেনি এখনও। চলতি বিধানসভা ভোটে রাজ্যের একাধিক প্রান্তে, দেখা যাচ্ছে ভোটের প্রচার অভিনব। কেউ গান গেয়েছেন তো কেউ পথ নাটিকা করছেন। কেউ কেউ প্যারোডি তৈরি করেছেন তো কেউ কেউ আবার দেওয়াল ছেড়ে ওয়ালের প্রচারে মজেছেন। তেমনই এই নয়া পোস্টার নজর কেড়েছে সকলের। শহরের বিভিন্ন প্রান্তে থাকা এই ফ্লেক্সে দেখা যাচ্ছে রাগী রাগী মুখের একটা কার্টুন।
লালের আধিক্যের ওপরে ব্যাকগ্রাউন্ডে নানা রঙের সমাহার। সাথে লেখা 'দিদি, এত রাগ কেন?'। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মোদী সভা করতে আসলে এই রাজ্যে তিনি 'দিদি' বলে যে সম্বোধন করছেন তা নিয়ে প্রবল আপত্তি রয়েছে ঘাস ফুল শিবিরের। দিদি ও দিদি- এই সম্ভাষণের মধ্যে একটা তীব্র শ্লেষ ও কটাক্ষের ইঙ্গিত আছে বলে মনে করছে তৃণমূল শিবির। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তার একাধিক রাজনৈতিক সভায় জানিয়েছেন, আসলে তাকে ভ্যাঙানো হচ্ছে। বঙ্গ রাজনীতির এই বহুল আলোচিত বিষয় নিয়েই কি এই ফ্লেক্স বানানো হয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার প্রচারে এসে তার বিশেষ ভাবে সুর করা 'দিদি' সম্ভাষণ করছেন ততই উজ্জীবিত হচ্ছে গেরুয়া শিবির। আর ঠিক ততটাই পাল্টা আক্রমণ শানাচ্ছে ঘাস ফুল শিবির।
advertisement
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, আসলে এই সম্ভাষণের মধ্যে একটা নারী বিদ্বেষ লুকিয়ে আছে। শাসকদলের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেই এমনটা বলা হয়েছে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই আচরণ দুর্ভাগ্যজনক। তৃণমূল শিবিরের ব্যাখ্যা, ”আজ আমরা সবাই উদ্বিগ্ন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজেদের আসনকে সম্মান করছেন না। দেশের প্রধানমন্ত্রী টোন কাটছেন। টিটকিরি দিচ্ছেন। ওঁর ভাষণেই স্পষ্ট উনি কতটা নারীবিদ্বেষী। দেখেছেন ঠিক কোন ভঙ্গিমায় জনসভাতে উনি ‘দিদি ও দিদি’ বলেন। আপনি কি কারও সম্পর্কে একথা বলতে পারেন? এটা কি ঠিক? সর্বসমক্ষে কীভাবে একজন মুখ্যমন্ত্রীকে কটূক্তি করছে! কেন একজন প্রধানমন্ত্রী এত নিচে নেমে যাবেন যে ওঁকে হেনস্তাকারী, মহিলাদের উত্যক্ত করার মতো মানুষ ভাবা হবে?”তবে এই ফ্লেক্স যুদ্ধ যে চলবে তা পরিষ্কার শহরে এই পোস্টার ঘিরে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে এবার নয়া পোস্টার #রাগ কেন দিদি, ব্যানার ঘিরে সরগরম রাজনীতির ময়দান
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement