advertisement

Accident: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে! দুই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ২ চালক, চিকিৎসাধীন ২

Last Updated:

Accident: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে! দুই লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু চালকের, আহত আরও ৩ জন!

মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে! ২ লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই চালক! আহতরা সংকটে
মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে! ২ লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই চালক! আহতরা সংকটে
মাঝ রাতে ভয়াবহ দুর্ঘটনা শহরের বুকে। দুই লরির সংঘর্ষে মৃত ২, আহত ২! ঘটনায় ক্ষতিগ্রস্ত আরও তিনটি গাড়ি। দ্বিতীয় হুগলি সেতুর উপর সেই ভয়াবহ দুর্ঘটনায় বিপর্যয় মধ্যরাতের শহরে।
সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগদ হাওড়া থেকে কলকাতার দিকে আসছিল পণ্য বোঝাই লরিটি। দ্বিতীয় হুগলি সেতুর ওপরে পণ্য বোঝাই সেই লরি, ডিভাইডার টপকে ঢুকে পড়েছিল অন্য দিকের লেনে। এর পরেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটো লরির। ঘটনাস্থলেই মৃত ১ লরির চালক। আহত ৩ জনকেও উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন ছিলেন অন্য লরিটির চালক। শনিবার সকালে মৃত্যু হয় তাঁরও। আহত ২ জন এখনও সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
ঘটনায় ক্ষতিগ্রস্ত আরও তিনটি গাড়ি। আচমকা উল্টোদিকের রাস্তায় লরিটি ঢুকে যেতেই এই বিপত্তি বলে মনে করছে পুলিশ। হুগলি সেতুর উপর দুর্ঘটনার জেরে ১ ঘন্টার উপর বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে! দুই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ২ চালক, চিকিৎসাধীন ২
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement