Assembly Election 2026: বাংলায় নির্বাচন প্রস্তুতি কেমন? দেখতে ফের রাজ্যে ডেপুটি ইলেকশন কমিশনার...
- Published by:Rachana Majumder
Last Updated:
ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞনেশ ভারতী বাংলায় আসছেন নির্বাচনী প্রস্তুতি দেখতে। অন্যদিকে কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
কলকাতা: ফের রাজ্যে ডেপুটি ইলেকশন কমিশনার। নির্বাচনী সূচি ঘোষণার পর বাংলায় আসতে চলেছেন জ্ঞনেশ ভারতী।দুদিনের সফরে আসছেন বাংলায়। সূত্রের খবর, ২৫ এবং ২৬ তারিখ বঙ্গ সফরে আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার। ভোটের দিনক্ষণ ঘোষণার পর বাংলায় নির্বাচন প্রস্তুতি দেখতে আসছেন তিনি।
প্রস্তুতি নিয়ে বৈঠেকের পাশাপশি সিইও মোনাজ আগরওয়ালের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। দু-দিনের সফরে ঠাসা কর্মসুচি। জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ সুপার, ডিজিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। নিরাপত্তার পাশাপাশি সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে বৈঠক হবে। প্রথম তালিকার বেরনোর পর দ্বিতীয় তালিকা প্রকাশ নিয়ে কতটা প্রস্তুত জুডিসিয়াল অফিসাররা সেই বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে।
advertisement
advertisement
advertisement
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিন পাতার একটি চিঠি দিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচন কমিশন সংবিধান এবং শালীনতার সীমা লঙ্ঘন করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করা হচ্ছে। একাধিকবার কমিশনকে বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও আদালত কিছু নির্দেশ দিয়েছে, তবুও কমিশনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজারের বুথের তালিকা প্রস্তুত কমিশনের। রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও কয়েক হাজার বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সব বুথের সাপ্লিমেন্টরি তালিকা হবে না। যে যে বুথের অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই বুথগুলিরই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। আজকের মধ্যেই সেই তালিকা জুডিশিয়াল অফিসারদের থেকে সম্পূর্ণভাবে পেয়ে গেলে প্রকাশ করে দেওয়া হবে। যখন সেই তালিকা পাওয়া যাবে বা যে সময়েই পাওয়া যাবে, সেই সময়েই নির্বাচন কমিশন সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ করে দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুত নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 4:59 PM IST











