advertisement

Dengue Helpline Number: ডেঙ্গিতেও করোনার পরিস্থিতি! ‘নোটিফায়েড ডিজিজে’র মতোই নিয়ন্ত্রণের কড়া ব্যবস্থা, তৈরি বেড

Last Updated:

Dengue Helpline Number : পুরসভার ২ হাসপাতালে শতাধিক বেড সংরক্ষিত রাখা হবে বলে সূত্রের খবর। আরবান কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হচ্ছে ৪০-১০০টি বেড। পাশাপাশি, কলকাতার বাসিন্দাদের জন্য পুরসভার জরুরি ডেঙ্গি হেল্পলাইনও চালু করেছে।

কলকাতা: করোনার মতো ভয় ধরাচ্ছে ডেঙ্গিও৷ ইতিমধ্যেই কলকাতা তো বটেই শহরতলি, এমনকি, জেলা থেকেও ডেঙ্গিতে মৃত্যুর খবর সামনে এসেছে৷ চোদ্দ থেকে চৌষট্টি, বাদ যাচ্ছে না কেউ-ই৷ এমন পরিস্থিতিতে কলকাতার নাগরিকদের জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে পুরসভা৷ নেওয়া হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপও৷
পুরসভা সূত্রের খবর, করোনার মতো ডেঙ্গিকেও যাতে ‘নোটিফায়েড ডিজিজ’ঘোষণা করা হয়, সে জন্য রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছিল কলকাতা পুরসভা৷ কিন্তু, কেন্দ্র তেমন কোনও সিদ্ধান্তের কথা জানায়নি৷
আরও পড়ুন:CPIM সমন্বয় কমিটিতে থাকছে না, সিপিআই তাহলে কী করছে? ‘ইন্ডিয়া’ নিয়ে বড় পরীক্ষা বামেদের
কেন্দ্র ডেঙ্গিকে ‘নোটিফায়েড ডিজিজ’ না করলেও একটি ‘নোটিফায়েড ডিজিজ-এর ক্ষেত্রে প্রশাসন যে সমস্ত ব্যবস্থা নিয়ে থাকে, কলকাতা পুরসভার তরফেও তেমনটা করা হয়েছে বলে জানা গিয়েছে পুর কর্তৃপক্ষের তরফে৷ করোনার মতোই ডেঙ্গিতেও হাসপাতালে সংরক্ষিত বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।
advertisement
advertisement
পুরসভার ২ হাসপাতালে শতাধিক বেড সংরক্ষিত রাখা হবে বলে সূত্রের খবর। আরবান কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হচ্ছে ৪০-১০০টি বেড। পাশাপাশি, কলকাতার বাসিন্দাদের জন্য পুরসভার জরুরি ডেঙ্গি হেল্পলাইনও চালু করেছে।
advertisement
এদিন রাজধানীর ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন মেয়র ফিরহাদ হাকিম৷ কলকাতা পুরসভার ওয়ার্ড ভিত্তিক ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা হয়৷ গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮৭০ জন ডেঙ্গি আক্রান্ত বলে পুরসভা সূত্রের খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue Helpline Number: ডেঙ্গিতেও করোনার পরিস্থিতি! ‘নোটিফায়েড ডিজিজে’র মতোই নিয়ন্ত্রণের কড়া ব্যবস্থা, তৈরি বেড
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement