advertisement

খুন নাকি করোনায় মৃত্যু! বডিগার্ড লাইনে মুখে বালিশ চাপা দেওয়া পচাগলা দেহ উদ্ধার, আতঙ্কে আবাসিকরা

Last Updated:

মৃতের ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার দাদা অসুস্থ ছিলেন। করোনা আক্রান্ত ছিলেন বলেও দাবি করা হয়েছে । যদিও তার সেই দাবির কতটা সত্যতা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে ।

#কলকাতাঃ আলিপুর বডিগার্ড লাইন্স থেকে ক্যান্টিন কর্মীর পচাগলা মৃতদেহ উদ্ধার । বুধবার সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার হয় ক্যান্টিনের ভিতর থেকে । পচা দুর্গন্ধ বেরনোয় খবর দেওয়া হয় ওয়াটগঞ্জ থানায় । পুলিশ এসে সমীর সিংহ (৪৭) নামে ওই ক্যান্টিনকর্মীর মৃতদেহ উদ্ধার করে । কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। মৃতের ভাইয়ের দাবি, দাদা অসুস্থ ছিলেন । যদিও এদিন মুখে বালিশ চাপা অবস্থায় সমীরের দেহ মেলে । ফলে তাঁকে খুন করা হয়েছে নাকি অসুস্থতার কারণে মৃত্যু তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বডিগার্ড লাইন্সের ভেতরে ক্যান্টিনে কাজ করতেন সমীর । সঙ্গে তার ভাইও কাজ করতেন । বাঁকুড়ায় তাদের বাড়ি হলেও ওই ক্যান্টিনেই থাকতেন তাঁরা । এদিন সন্ধ্যায় ক্যান্টিন থেকে পচা দুর্গন্ধ বেরোনো চাঞ্চল্য তৈরি হয় । পুলিশ এসে ক্যান্টিনের ভেতর থেকে সমীরের দেহ উদ্ধার করে । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, মৃতদেহের উপরে বালিশ চাপা দেওয়া ছিল । ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সমীরের তা জানতে ময়না তদন্ত করা হবে ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার দাদা অসুস্থ ছিলেন। করোনা আক্রান্ত ছিলেন বলেও দাবি করা হয়েছে । যদিও তার সেই দাবির কতটা সত্যতা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে । মৃতদেহ দেখে গোয়েন্দাদের ধারণা অন্তত ২৪ ঘন্টা আগে মৃত্যু হয়েছে সমীরের । সে ক্ষেত্রে মারা যাওয়ার পরেও কেন বিষয়টি তার ভাই চেপে গিয়েছিল তাতে উঠছে প্রশ্ন । সে বিষয়ে মৃতের ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
advertisement
যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে মৃতের শরীরে বাইরে থেকে কোথাও কোনও আঘাতের চিহ্ন মেলেনি । বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাকি অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তা জানা যাবে বৃহস্পতিবার ময়নাতদন্তের পরই । তবে করোনা আবহে আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতরে ক্যান্টিন কর্মীর এরকম রহস্যমৃত্যুতে সেখানকার আবাসিকদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে ।
advertisement
SUJOY PAL 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খুন নাকি করোনায় মৃত্যু! বডিগার্ড লাইনে মুখে বালিশ চাপা দেওয়া পচাগলা দেহ উদ্ধার, আতঙ্কে আবাসিকরা
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement