advertisement

Debanjan Deb: ৬ বছরে প্রায় তিন কোটি টাকা সরিয়েছে দেবাঞ্জন, বাড়িতে মিলল বিএসএফ-এর ইউনিফর্ম

Last Updated:

দেবাঞ্জন (Debanjan Deb) শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প নয়, কলকাতা পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট দফতরের নামেও সাতটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল৷

#কলকাতা: গত ছ' বছরে নিজের দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্তত ২ কোটি ৮০ লক্ষ টাকা সরিয়ে দিয়েছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব৷ দেবাঞ্জনের অ্যাকাউন্টের লেনদেনের হিসেব খতিয়ে দেখে এবং ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলে এমনই তথ্য হাতে পেয়েছেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা৷ এর পাশাপাশি দেবাঞ্জনের কসবার বাড়ি থেকে তল্লাশি করার সময় বিএসএফ-এর একটি ইউনিফর্ম উদ্ধার হয়েছে৷ দেবাঞ্জনের নামে সিলভার ব্যাজও পাওয়া গিয়েছে৷ ফলে বিএসএফ-এর ভুয়ো আধিকারিক পরিচয়ে দেবাঞ্জন প্রতারণার আলাদা কোনও কারবার ফেঁদেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
দেবাঞ্জনের বাড়িতে তল্লাশিতে গিয়ে আরও একগুচ্ছ নথি উদ্ধার করেছে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, দেবাঞ্জন ভুয়ো নথির ব্যবহার করে কোভিশিল্ড ভ্যাকসিন হাতে পাওয়ার জন্য স্বাস্থ্য ভবনে আবেদন পাঠানোর প্রস্তুতি সেরে রেখেছিল৷ শেষ পর্যন্ত অবশ্য তা পাঠায়নি সে৷ সেরকমই একটি আবেদন পত্র দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে৷
সূত্রের খবর, দেবাঞ্জন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প নয়, কলকাতা পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট দফতরের নামেও সাতটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল৷ এই অ্যাকাউন্টগুলি থেকে টাকা কোথায় কোথায় সরানো হয়েছিল, তা জানতে বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ৷ দেবাঞ্জনের মেল আইডি নিয়েও তথ্য জানতে গুগলের সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ৷ ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে গুগলকে চিঠিও দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এ দিনই দেবাঞ্জনের আর এক সহযোগী ইন্দ্রজিৎ সাউকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, সিটি কলেজে দেবাঞ্জন যে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করেছিল, তার যাবতীয় আয়োজন করেছিল এই ইন্দ্রজিৎ৷ সেই দেবাঞ্জনকে সিটি কলেজে নিয়ে গিয়েছিল৷ এর পাশাপাশি পীযূষ নামে এক ব্যক্তিকেও খুঁজছে পুলিশ৷ অভিযোগ, এই পীযূষকে দিয়েই যাবতীয় ভুয়ো নথি তৈরি করত দেবাঞ্জন৷
advertisement
Sukanta Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Debanjan Deb: ৬ বছরে প্রায় তিন কোটি টাকা সরিয়েছে দেবাঞ্জন, বাড়িতে মিলল বিএসএফ-এর ইউনিফর্ম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement