advertisement

West Bengal News: সল্টলেকের ফ্ল্যাট থেকে পচা গন্ধ, দরজা ভেঙে পুলিশ ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য! চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

West Bengal News: মৃত যুবকের নাম শুভেন্দু ভট্টাচার্য(৪৩)। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#বিধাননগর: বিধাননগরে বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা বিধাননগর পূর্ব থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিধাননগর পূর্ব থানা থেকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে।
মৃত যুবকের নাম শুভেন্দু ভট্টাচার্য(৪৩)। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে বিধাননগর পূর্ব থানার পুলিশ। বিধাননগরের ইই ব্লকের সৌরভ আবাসনের বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে বছর চল্লিশের এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার দুপুরে ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরোতে থাকায় প্রতিবেশীরা খবর দেয় বিধাননগর পূর্ব থানায়।
advertisement
advertisement
খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে পৌঁছয় আবাসনে। খবর দেওয়া হয় মৃতের আত্মীয়দের। ঘটনাস্থলে এসে পৌঁছায় মৃতের দাদা ও আত্মীয়রা। সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ।
খাটের ওপর যুবকের পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে। তবে কী কারণে মৃত্যু এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে বিধাননগর পুলিশ। মৃত যুবক পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। ইদানিংকালে কোনও জায়গায় কাজ করছিলেন না বলে তার আত্মীয়দের দাবি। দু'বছর আগে তাঁর মা মারা যায়। এরপর কখনও তাঁর পিসি বাড়ি বা কখনও সল্টলেক ডবল ই ব্লকের তাঁর ফ্ল্যাটে থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: সল্টলেকের ফ্ল্যাট থেকে পচা গন্ধ, দরজা ভেঙে পুলিশ ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য! চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement