advertisement

Cyclone Yaas যশ আছড়ে পড়বে ১৬৫ কিমি বেগে! যে ভাবে ধাপে ধাপে শক্তি বাড়াবে এই ঘূর্ণিঝড়...

Last Updated:

আবহবিদরা বলছেন, আপাতত আগামী ৭২ ঘণ্টায় ধাপে ধাপে শক্তি‌ বাড়াবে নিম্নচাপ।

#কলকাতা: আমফানের স্মৃতি উস্কে দিয়ে ঠিক এক বছরের মাথায় ফিরছে আরও এক ঘূর্ণিঝড় যশ।আবহবিদরা বলছেন বুধ সন্ধ্যায় অতি ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ। গোটা রাজ্যজুড়েই শুরু হয়েছে এই সাইক্লোন  মোকাবিলার প্রস্তুতি। আবহবিদরা বলছেন, আপাতত আগামী ৭২ ঘণ্টায় ধাপে ধাপে শক্তি‌ বাড়াবে নিম্নচাপ। আর তার মধ্যেই প্রশাসনকে মৎস্যজীবী ফেরাও থেকে উপকূলবর্তী মানুষজনকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওযার কাজ সেরে ফেলতে হবে, ফলে এককথায় যুদ্ধের আবহে চলছে কাজ।
হাওয়া অফিসের মতে, সোমবারই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ তারিখ এই নিম্নচাপকে ভেরি সিভিয়ার বা অতি ভয়াবহ সাইক্লোনে বলা যাবে। ২৬ মে বুধবার সন্ধ্যায় এটি সর্বোচ্চ শক্তি নিয়ে আছড়ে পড়বে পারাদ্বীপ ও সাগরের মধ্য।
এই মুহূর্তে অবস্থান সাইক্লোন যশের জানুন-
advertisement
২৪ তারিখ সন্ধ্যে থেকেই বাংলার উপকূলবর্তী এলাকায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ২৫ তারিখ সকালে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। ২৬ তারিখ দুপুরে হাওয়ার গতি থাকবে ৯০-১১০ কিলোমিটার গতি নেবে। আছড়ে পড়ার সময়ে ২৬ মার্চ সন্ধ্যায় এই ঘূর্ণিঝড়ের বেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার। ইতিমধ্যেই সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের ফেরাতে সমুদ্রের ওপরে কপ্টারে টহল দিচ্ছেন উপকূলরক্ষীবাহিনী। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, গোসাবাসহ অন্যান্য জায়গায় খাঁড়ি থেকে মৎস্যজীবীদের ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। শেষ মুহূর্তে জোরকদমে চলছে বিদ্যুতের খুঁটি মেরামত ও সাইক্লোন সেন্টারগুলি স্যানেটাইজ করার কাজ।
advertisement
প্রসঙ্গত এই সাইক্লোনের প্রভাবে সোমবার থেকেই উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। মঙ্গলবার উপকূল ছাড়াও বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে। বুধবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Yaas যশ আছড়ে পড়বে ১৬৫ কিমি বেগে! যে ভাবে ধাপে ধাপে শক্তি বাড়াবে এই ঘূর্ণিঝড়...
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement