advertisement

আয়লা, আমফানের মতো বাংলায় ভয়ঙ্কর হবে না ইয়াস! কী ব্যাখ্যা দিল হাওয়া অফিস?

Last Updated:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, আয়লা, আমফানের সঙ্গে বেশ কিছু পার্থক্য রয়েছে ইয়াসের (Cyclone Yaas)৷

#কলকাতা: পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা তো বটেই, গত বছর এই মে মাসেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা৷ ফিরিয়ে এনেছিল ২০০৯ সালের মে মাসের আর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লার স্মৃতি৷ এবার ইয়াসকে নিয়েও একই আতঙ্ক তৈরি হয়েছিল বাংলায়৷ যদিও আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে সম্ভবত দুই চব্বিশ পরগণা বা কলকাতায় আমফানের মতো প্রলয় চালাবে না ইয়াস৷ তবে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছে না রাজ্য প্রশাসন৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, আয়লা, আমফানের সঙ্গে বেশ কিছু পার্থক্য রয়েছে ইয়াসের৷ আয়লা এবং আমফান দু'টি সরাসরি এ রাজ্যে আঘাত হেনেছিল৷ কিন্তু ইয়াস আছড়ে পড়তে চলেছে ওড়িশার বালাসোরের কাছে৷ ফলে ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর জেলায় ইয়াস বিধ্বংসী রূপ নিলেও রাজ্যের বাকি অংশে তা আয়লা, আমফানের মতোই ধ্বংসলীলা চালাবে না বলেই আশাবাদী আবহবিদরা৷ পূর্ব মেদিনীপুরে অবশ্য ইয়াসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার৷ কিন্তু দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া এবং হুগলির মতো জেলাগুলিতে তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও ভিতরের জেলাগুলিতে আরও কম থাকবে ঝড়ের গতিবেগ৷
advertisement
সঞ্জীববাবু বলেন, 'গতি দিয়ে পুরোটার বিচার হয়না৷ আয়লা, আমফান সরাসরি আমাদের রাজ্যে আঘাত এনেছিল৷ সেখান ইয়াস ওড়িশা হয়ে এ রাজ্যে ঢুকবে৷ আয়লার ক্ষেত্রে পুরোটা আমাদের রাজ্যের উপর দিয়ে গিয়েছিল৷ আমফানের ক্ষেত্রেও আমরা যদি দেখি সাগরের কাছে আছড়ে পরার পর কলকাতা, উত্তর চব্বিশ পরগণা হয়ে তা বাংলাদেশের দিকে চলে গিয়েছিল৷ বলা যায়, কলকাতার বুক চিড়ে চলে গিয়েছিল আমফান৷ আর ইয়াস সেখানে চলে যাবে ঝাড়খণ্ডের উপরের দিকে৷ ফলে ঝাড়খণ্ডেও কিছুটা দুর্যোগ হবে৷'
advertisement
advertisement
সঞ্জীববাবু আরও বলেন, ওড়িশার বালাসোরে যেখানে ইয়াসের আঘাত হানার কথা, সেখান থেকে দিঘার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার৷ দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের দূরত্ব ১২০ কিলোমিটার৷ আর কলকাতার দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার৷ ফলে কলকাতা বা দুই চব্বিশ পরগণায় ইয়াসের দাপট অনেকটাই কম হবে বলেই মত আবহবিদদের৷
তবে ইয়াসের দাপটে এ দিন থেকেই পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা. হাওড়ায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ বৃষ্টি হয়েছে আরও কয়েকটি জেলায়৷ মঙ্গলবার এবং বুধবার দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
advertisement
হাওয়া অফিসের তরফে এ দিন জানানো হয়েছে, আগামী বুধবার দুপুরের দিকে ওড়িশার বালাসোরের কাছাকাছি স্থলভাগে প্রথম আঘাত হানবে ইয়াস৷ বালাসোরের সঙ্গে ভদ্রক, কেন্দুপাড়া, জগৎসিংহপুরে প্রভূত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে৷ একই ধরনের আশঙ্কা রয়েছে এ রাজ্যের পূর্ব মেদিনীপুরকে নিয়ে৷ কারণ এই সমস্ত জায়গাতেই ইয়াস আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকতে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটারের মধ্যে৷ যা সর্বোচ্চ ১৮৫ কিলোমিটারে পৌঁছতে পারে৷
advertisement
আবহবিদদরা জানিয়েছেন, ইয়াসের দাপটে পূর্ব মেদিনীপুরে সমুদ্রে ২ থেকে ৪ মিটার জলস্ফিতি ঘটতে পারে৷ দক্ষিণ চব্বিশ পরগণায় তা থাকবে ১ থেকে ২ মিটারের মধ্যে৷
যদিও রাজ্য প্রশাসনের তরফে ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে  কোনওরকম ফাঁক রাখা হচ্ছে না৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ গোটা পরিস্থিতির উপরে নিজে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতাতেও সবরকম সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা৷
advertisement
Biswajit Saha
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আয়লা, আমফানের মতো বাংলায় ভয়ঙ্কর হবে না ইয়াস! কী ব্যাখ্যা দিল হাওয়া অফিস?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement