advertisement

১২০ কিমি বেগে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মোরা’

Last Updated:

১২০ কিমি বেগে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মোরা’

#কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই মঙ্গলবার ভোরেই বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মোরা’ ৷ স্থানীয় সময় ভোর ছটা নাগাদ ১২০ কিমি বেগে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়টি ৷
এর জেরে ভেঙে পড়েছে কয়েকশো কাঁচা বাড়ি ৷ কক্সবাজার এলাকায় প্রায় দুশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ ৷ উপকূলবর্তী অঞ্চল থেকে তিনলক্ষেরও বেশি মানুষকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
ঘূর্ণি ঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র ৷ এরাজ্যেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ বহু মৎস্যজীবীকে ফেরাতেও উদ্যোগ নিয়েছে সরকার ৷ বিপদে পড়া জাহাজকে পথ দেখাতে এবং উদ্ধারের জন্য গভীর সমুদ্রে টহল ডর্নিয়ের বিমানের ৷
advertisement
advertisement
তবে ‘মোরা’র প্রভাবে রাজ্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড় মোরা না আসলেও, এই ঝড়ের প্রভাবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতেও ৷ বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও নদিয়ায় ৷ এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ তবে বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা কম। রাজ্যে সময়ের আগেই ঢুকছে মৌসুমী বায়ু, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১২০ কিমি বেগে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মোরা’
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement