advertisement

ঝড় থামলেও রক্ষা নেই, ৩০ মিনিটের মধ্যে আবার ঘুরে আসবে আমফান, চরম সতর্কতা জারি

Last Updated:

আরও ভয়ানক আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা । জানাচ্ছেন সাইক্লোনের চোখটি ৪০ কিমি বিস্তৃত । যেখান দিয়ে এগোবে এই ঝড় আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসলীলা দেখাবে ।

#কলকাতা: তছনছ শুরু হয়ে গেল কলকাতাতেও । ১০৫ কিমি গতিবেগে বইছে হাওয়া । তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টিও । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের । আশঙ্কায় গৃহবন্দি হয়ে সেই প্রহর গুণছে শহরবাসী । সাইক্লোনের চোখ স্থলভাগে আছড়ে পড়ার পরেই এর আসল ভয়াবহতা টের পাওয়া যাবে । পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সবচেয়ে বেশি গতিতে আছড়ে পড়বে আমফান । ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিমি । বিকেল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার ক্যাওড়াখালিতে ঢোকার কথা আমফানের । আরও ভয়ানক আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা । জানাচ্ছেন সাইক্লোনের চোখটি ৪০ কিমি বিস্তৃত । যেখান দিয়ে এগোবে এই ঝড় আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসলীলা দেখাবে । শুধু তাই নয়, একবার ঝড় থামলেই ঘর থেকে যেন কেউ বের না হন, বারবার সে বিষয়েও সতর্ক করা হচ্ছে হাওয়া অফিসের তরফে । জানানো হয়েছে, সেকেন্ড ওয়েভ নিয়ে ৩০ মিনিটের মধ্যেই ঘুরে আসতে পারে আমফান । ফলে সতর্ক থাকুন । ঘরের মধ্যেই থাকুন ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড় থামলেও রক্ষা নেই, ৩০ মিনিটের মধ্যে আবার ঘুরে আসবে আমফান, চরম সতর্কতা জারি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement