advertisement

Cyber Crime: ২৪ ঘণ্টার সাইবার হেল্পলাইনে ২০০-র বেশি কল, শীর্ষে ফোন হ্যাকিং ও বিনিয়োগ প্রতারণা

Last Updated:

Cyber Crime: ২৪ ঘণ্টার সাইবার হেল্পলাইনে ২০০-র বেশি কল, শীর্ষে ফোন হ্যাকিং ও বিনিয়োগ প্রতারণার অভিযোগ। চালু হওয়ার পর থেকেই সাড়া মিলছে কলকাতা পুলিশের ২৪×৭ সাইবার হেল্পলাইনে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতাঃ ২৪ ঘণ্টার সাইবার হেল্পলাইনে ২০০-র বেশি কল, শীর্ষে ফোন হ্যাকিং ও বিনিয়োগ প্রতারণার অভিযোগ। চালু হওয়ার পর থেকেই সাড়া মিলছে কলকাতা পুলিশের ২৪×৭ সাইবার হেল্পলাইনে। ইতিমধ্যেই ২০০-র বেশি ফোনকল এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মোবাইল বা ডিভাইস হ্যাকিং নিয়ে। পাশাপাশি হোটেল বুকিং ওয়েবসাইটে প্রতারণা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা ইনস্টাগ্রাম–ফেসবুকের শপিং লিঙ্কে জালিয়াতি, বিনিয়োগ ও লোন প্রতারণার অভিযোগও রয়েছে শীর্ষ তালিকায়।
advertisement
এছাড়া বিভিন্ন পুলিশ সংস্থার পরিচয় দিয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর চেষ্টা, ৫–৬ বছর আগের পুরনো মামলার টাকা উদ্ধার সংক্রান্ত প্রশ্ন এসেছে বহু কলারে।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও পরামর্শ দেওয়া হচ্ছে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyber Crime: ২৪ ঘণ্টার সাইবার হেল্পলাইনে ২০০-র বেশি কল, শীর্ষে ফোন হ্যাকিং ও বিনিয়োগ প্রতারণা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement