advertisement

অত্যন্ত সঙ্কটজনক অবস্থা বড়মার, এসএসকেএম-এ বসল মেডিক্যাল বোর্ড

Last Updated:

জরুরি ভিত্তিতে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন তিনি ৷

#কলকাতা: অত্যন্ত সংকটজনক অবস্থা বড়মার ৷ গতকালই এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন মতুয়া সঙ্ঘের বড়মা বীণাপানিদেবী ৷ ভেন্টিলেশনে রাখা হয়েছে বড়মাকে ৷ হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না বড়মার ৷ জরুরি ভিত্তিতে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন তিনি ৷
বেশ কিছু দিন ধরেই অসুস্থ তিনি ৷ বড়মা বীণাপানিদেবীর বয়স ১০০ বছর ৷
অসুস্থ বীণাপানিদেবীকে প্রথমে ভর্তি করা হয়েছিল কল্যাণীর জেএনএম হাসপাতালে ৷ সেখান থেকে উন্নততর চিকিত্‍সার জন্য তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে ৷ বীণাপানিদেবীর চিকিত্‍‌সার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এসএসকেএম-এ ৷ এর আগে বনগাঁর সাংসদ মমতা ঠাকুর জানান, বড়মার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা চলছে মেডিক্যাল বোর্ডে ৷
advertisement
advertisement
এর আগে বনগাঁর সাংসদ মমতা ঠাকুর জানান, বড়মার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা চলছে মেডিক্যাল বোর্ডে৷ ‌
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অত্যন্ত সঙ্কটজনক অবস্থা বড়মার, এসএসকেএম-এ বসল মেডিক্যাল বোর্ড
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement