advertisement

Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?

Last Updated:

আরাবুলকে আইএসএফ প্রার্থী করায় যে সিপিএম নেতৃত্ব ক্ষুব্ধ, গত কয়েকদিন ধরেই তা শোনা যাচ্ছিল৷

Rapid Read
আরাবুল নিয়ে নওশাদদের কড়া বার্তা সেলিমের৷
আরাবুল নিয়ে নওশাদদের কড়া বার্তা সেলিমের৷
বামফ্রন্টের সঙ্গে আইএসএফ-এর জোট কি শেষ পর্যন্ত আরাবুল ইসলামের জন্য ভেস্তে যাবে? তৃণমূলের প্রাক্তন বিধায়ক দল বদল করার পর তাঁকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থীও করে ফেলেছে আইএসএফ৷ যদিও আরাবুলকে আইএসএফ দলে নেওয়া এবং তার পর রাতারাতি টিকিট দেওয়ায় চূড়ান্ত ক্ষুব্ধ সিপিএম সহ বাম নেতৃত্ব৷ আরাবুলকে নিয়ে তাঁদের আপত্তির কথা আইএসএফ নেতৃত্বকে জানিয়েও দেওয়া হয়েছে বলে এ দিন জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ সরাসরি না বললেও সিপিএম রাজ্য সম্পাদকের কথাতেই স্পষ্ট, আরাবুল নিয়ে আইএসএফ নেতৃত্ব মত বদল না করলে শেষ পর্যন্ত ভেস্তেও যেতে পারে বাম-আইএসএফ জোট৷
আরাবুল নিয়ে প্রশ্ন করা হলে এ দিন মহম্মদ সেলিম বলেন, প্রথম কথা হচ্ছে আমরা বামফ্রন্ট দুর্নীতির বিরুদ্ধে, দুর্বত্তের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি৷ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি৷ সেজন্য কোনও সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, গুন্ডা বদমায়েশ, মস্তান, লুটেরা, দুর্নীতিগ্রস্ত কাউকে দেখলে বামপন্থীরা দূরে সরিয়ে দিই৷ আমাদের মধ্যে এরকম দু একটা এরকম ঘুন ধরা পোকা ধরা কিছু পেলে ফেলে দিতে হয়৷ অতীতেও দিয়েছি, এখনও দিচ্ছি৷ আমাদের প্রার্থী তালিকা আপনারা দেখেছেন৷ সিপিআইএমএল এবং আইএসএফ যারা বামফ্রন্টের শরিক নয়, কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করবে বলে৷ ফলে যাকে আমরা পরাস্ত করব, তাকেই আবার বগলদাবা করব, এটা কোনও সুস্থ রাজনীতি হতে পারে না৷ সিপিএম, বামফ্রন্ট এটাকে অনুমোদন করছে না৷ কারণ গত ১৫ বছর ধরে যারা ঘর জ্বালিয়েছে, যারা অফিস জ্বালিয়েছে, মানুষ খুন করেছে, এমন কি পঞ্চায়েত ভোটেও আইএসএফ কর্মীকেই খুন করেছে৷ ফলে শুধু বামফ্রন্ট নয়, আইএসএফ-এর যাঁরা সমর্থক এবং দরদী আছেন, যাঁরা কষ্ট করে দল তৈরি করছেন, তাঁরাও এটা মেনে নেবেন না৷
advertisement
আরাবুলকে দলে নেওয়ার পর চরিত্র সংশোধনের কথা শোনা গিয়েছিল আইএসএফবিধায়ক নওশাদ সিদ্দিকির মুখে৷ যদিও আরাবুলের দল বদল প্রসঙ্গ টানতে গিয়ে রাজ্য রাজনীতিতে বহু চর্চিত ওয়াশিং মেশিন তত্ত্বও টেনে এনেছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ মহম্মদ সেলিম বলেন, নির্বাচনের সময় এ ভাবে দল বদল করলে মানুষ, রাজনৈতিক দল কারও লাভ হয় না৷ গত বিধানসভা ভোটের আগে এবং পরেও আমরা বিজেপি এবং তৃণমূলের মধ্যে এরকম মুদ্রা বিনিময়ের মতো দল বদল দেখেছিলাম৷ যারা এপাশ ওপাশ যারা করে, বামপন্থীরা তাকে সমর্থন করে না৷ এটা কোনও ব্যক্তির বিষয় নয়৷ রাজনীতির মধ্যে যে জজ্ঞাল আছে তাদের আমরা অপসারণ করছি৷ আর এরকম জঞ্জাল একটা ডাস্টবিন থেকে আর একটা ডাস্টবিনে গেলে শুদ্ধ হয়ে যায় না৷ এখানে বিজেপি, তৃণমূলের মতো কোনও ওয়াশিং মেশিন নেই৷ যে একদিক দিয়ে চোর ঢোকালে অন্যদিক দিয়ে সাধু অথবা মৌলবী হয়ে বেরিয়ে আসবে৷ রাজনীতিতে নীতি, আদর্শ বলে একটা বিষয় আছে৷ সিপিএম কোনও ভাবে রিসাইকেল বিন হতে চায় না৷ আমরা আইএসএফ-কেও সেটা জানিয়ে দিয়েছি৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত বামেরা দু দফায় ২২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে৷ অন্যদিকে ক্যানিং পূর্ব সহ ২৩টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ৷ ভোটের দিন এগিয়ে আসলেও বাম-আইএসএফ জোট নিয়ে কোনও পক্ষ থেকেই চূড়ান্ত ঘোষণা হয়নি৷ এ দিন সিপিএম রাজ্য সম্পাদক যে কড়া মনোভাব দেখিয়েছেন, তাতে বাম আইএসএফ জোটই প্রশ্নের মুখে পড়ে গেল৷ সিপিএম নেতৃত্বের কড়া মনোভাবের পর নওশাদ সিদ্দিকি সহ আইএসএফ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement