advertisement

CPIM: দিল্লি থেকে এলেন কলকাতায়! এমন কথা বললেন প্রকাশ কারাত, সকলে অবাক হয়ে গেলেন

Last Updated:

CPIM: দিল্লি থেকে কলকাতায় এসে ইজরায়েল প্যালেস্তাইনের কথা শুনিয়ে গেলেন প্রকাশ কারাত।

কারাতের বক্তব্যে বিরক্ত
কারাতের বক্তব্যে বিরক্ত
কলকাতা: কলকাতায় এসে প্যালেস্তাইন ইজরায়েল নিয়ে ইংরেজিতে দীর্ঘক্ষণ বক্তব্য পেশ করে দিল্লি উড়ে গেলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। আর তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে শ্রোতাদেরই একাংশের মধ্যে।
১৭ অক্টোবর দিনটিকে সিপিএম পালন করে ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস হিসাবে। মঙ্গলবার রাজ্য সিপিএমের কর্মসূচিতে আলোচনার বিষয় ছিল, ‘কমিউনিস্ট ইস্তেহারের ১৭৫ বছর ও বর্তমান সময়।’ কলকাতার সেই কর্মসূচিতে মূল বক্তা বাংলা থেকে দূরেই থাকলেন। কী বললেন? বললেন, ইজরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধ। দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বললেন, সিপিএম হামাসের হানার পক্ষে নয়।
advertisement
advertisement
কিন্তু ইজরায়েল যে নিধনযজ্ঞ চালাচ্ছে তা নিন্দনীয়। হামাসের হামলা আর আমেরিকা ও অন্যান্য সহযোগী দেশগুলির পৃষ্ঠপোষকতায় ইজ়রায়েল যে ভাবে গাজাকে বছরের পর বছর ধরে খোলা জেলখানা বানিয়ে রেখেছে, সিপিএম তার বিরুদ্ধে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুড়ে দেখাতে চাইলেন সিপিএমের এই তাত্ত্বিক নেতা। বললেন, নেতানইয়াহু যেমন মেরুকরণ করতেই প্যালেস্তাইনকে নিশানা করে চলেছেন, এখানেও তেমন কিছু মানুষকে ‘টার্গেট’ করা হয়েছে। প্রবণতা একই। এদিন বিজেপি সম্পর্কে নব্য ফ্যাসিবাদ শব্দটি ব্যবহার করলেন কারাত।
advertisement
প্রকাশ কারাটের বক্তব্য যে প্রশ্নটা দলের একাংশের মধ্যে উঠেছে তা হলো বাংলার রাজনীতি, সিপিএমের পরবর্তী রণকৌশল, ইন্ডিয়া জোট নিয়ে কেনও নিরব থাকলেন সিপিএমের এই পোড় খাওয়া নেতা? দলের এক সদস্যের কথায়, “ইন্ডিয়া জোট নিয়ে দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে। ইন্ডিয়া জোটে যেমন সিপিএম রয়েছে তেমনই রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেখানে দলের শীর্ষ নেতৃত্ব কী ভাবনা চিন্তা করছ।
advertisement
কেন্দ্রীয় কমিটি একটা ‘গাইডলাইন’ তৈরি করেছে বটে তা নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন রয়েছে। আর কয়েকমাস পরেই তো লোকসভা নির্বাচন। সেখানে দলের কী গতিমুখ হবে সেটাও এখনো স্পষ্ট নয়৷ কতোটা এগোতে হবে কতটা পিছিয়ে আসতে হবে সেই দিশাও দেখানো দরকার। একজন শীর্ষ নেতৃত্ব এসে সেটা স্পষ্ট করলে অনেকটাই সুবিধা হতো।” প্রকাশ কারাট ছাড়াও এখানে বক্তব্য দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: দিল্লি থেকে এলেন কলকাতায়! এমন কথা বললেন প্রকাশ কারাত, সকলে অবাক হয়ে গেলেন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement