advertisement

CPIM| কেন ধূলিসাৎ সিপিএম! জোট নিয়ে রাজ্য নেতাদের ধরে ধরে কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় কমিটি

Last Updated:

CPIM| নির্বাচনী পর্যালোচনা বৈঠক উত্তপ্ত হয়ে উঠল প্রথম দিনেই।

#কলকাতা: কেন্দ্রীয় কমিটির বৈঠকে এবার কাঠগড়ায় তোলা হল বঙ্গ সিপিএম-কে। বাংলায় শূন্য হয়ে যাওয়ার দায় আলিমুদ্দিনের ঘাড়েই চাপালেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। কোনও রাখঢাক না রেখেই নির্বাচনী রণকৌশল নিয়ে প্রশ্নের মুখে ফেলা হল আলিমুদ্দিনকে। রাজ্য কমিটি সবিস্তারে বিপর্যয়ের কার্যকারণ ব্যখ্যা করলেও তাতে মন গলেনি কেরল, তেলেঙ্গনার নেতাদের। পার্টি কংগ্রেসের লাইনচ্যুত হওয়ারও অভিযোগ করা হয়েছে এই বৈঠকে। এসেছে জোট প্রসঙ্গ। কংগ্রেসের সঙ্গে জোটেও লাইন অতিক্রম করা হয়েছে বলেই অভিযোগ কেরালা তামিলনাড়ুর নেতাদের। সব মিলিয়ে নির্বাচনী পর্যালোচনা বৈঠক উত্তপ্ত হয়ে উঠল প্রথম দিনেই।
শুক্রবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় কমিটির এই বৈঠক। প্রথম দিন বক্তা ছিলেন ৩৭ জন। এই বৈঠকে নজিরবিহীন ফলের জন্য কেরলের ভাগ্যে যেমন পুরস্কার জুটেছে তেমনই তিরস্কার জুটেছে বাংলার। বঙ্গ সিপিএম-এর মত সংখ্যালঘু লাইন মেনেই সব হয়েছে বাংলায়।
এক রাজ্য নেতার কথায়, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক বঙ্গ সিপিএমকে কোনঠাসা করা হল। প্রশ্ন করা হল কেন কংগ্রেসের সঙ্গে জোট। সূত্রের খবর, দলের একটা বড় অংশ এখন মনে করছে এই জোটই রাজ্য থেকে সিপিএমকে শূন্য করল।  কেরালা,তামিলনাড়ুর প্রতিনিধিদের তরফে কোনও রাখঢাক না রেখেই এই কথা বলা হয়েছে।
advertisement
advertisement
২০১৮ সালের পার্টি কংগ্রেসে বলা হয়, বিজেপির বিরুদ্ধে সব ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করে লড়াই করতে হবে। তাই কংগ্রেসকে সঙ্গে নেওয়া হয়। এই যুক্তি সামনে রেখে পাল্টা সাওয়াল করেন রামচন্দ্র ডোম, রবীন দেব, আভাস রায়চৌধুরীরা।
কেন্দ্রীয় কমিটির নেতাদের পাল্টা কটাক্ষ, রাজ্যের নেতারা অতিরিক্ত উদ্যোগ নিয়েছে,তা ফলাফলে স্পষ্ট। রাজ্যের প্রতিনিধিদের অনেকে আবার বলছেন রাজ্যে সিপিএম হারলো বৃহত্তর বাম ঐক্য ও বাম শক্তিকে একজোটে করতে না পেরে। এই  ভাবনাতেই অটল থাকা উচিত ছিল বলে মত অন্য রাজ্যে প্রতিনিধিদের। উল্লেখ্য ৬-৮ অগাস্ট চলবে সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM| কেন ধূলিসাৎ সিপিএম! জোট নিয়ে রাজ্য নেতাদের ধরে ধরে কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় কমিটি
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement