advertisement

Cow Smuggling Case: গরুপাচার কাণ্ডে বিরাট মোড়! সিবিআই নয়, এবার আসরে সিআইডি, নজরে সাগরদিঘি

Last Updated:

Cow Smuggling Case: সিআইডি-র হাতে গ্রেফতার জেনারুলের থেকেই এই সাগরদিঘির মিডলম্যানের নাম পাওয়া যায়।

গরু পাচার কাণ্ডে বড় মোড়
গরু পাচার কাণ্ডে বড় মোড়
কলকাতা: গরুপাচার কাণ্ডের তদন্তে হাটের মিডিলম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব সিআইডি-র। সাঘরদিঘি এলাকায় হাটের সঙ্গে যুক্ত শেখ সাদিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি নোটিশ দেয়। বুধবার বহরমপুরে সিআইডি অফিসে আসেন সাদিকুল। এনামুলের মিডলম্যান হিসেবে কাজ করত জেনারুল।
সিআইডি-র হাতে গ্রেফতার জেনারুলের থেকেই এই সাগরদিঘির মিডলম্যানের নাম পাওয়া যায়। ২০১৯ সালে বিএসএফের খোয়ারে আনক্লেইমড গরু পাচারের ঘটনায় যুক্ত। সেই ঘটনায় আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব সিআইডি-র। বীরভূম থেকে আসার গরু সাগরদিঘি হাটে নিয়ে আসত এবং এরপর সেখান থেকে বাংলাদেশে পাচার হত।
advertisement
advertisement
গরু পাচার কাণ্ড নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম। সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে, এরপর তাঁকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে যায় ইডি। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছেন। এরই মাঝে সিআইডি গ্রেফতার করে এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখকে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এই রঘুনাথগঞ্জেই জেনারুল শেখের বাড়ি।
advertisement
কে এই জেনারুল শেখ?‌ সিআইডি সূত্রে খবর, এই জেনারুল শেখ ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় গরুপাচার করত। এমনকী ওই সীমান্ত বিএসএফের একাংশের সহযোগিতায় ওই গরুগুলিকে পাচার করা হতো। আর এই কাজে এনামুলের সঙ্গে জেনারুলের যোগসূত্র ছিল। আর সেখান থেকে বিপুল পরিমাণ টাকা রোজগার করত এই জেনারুল শেখ। সেই জেনারুলকে জিজ্ঞাসাবাদ করেই শেখ সাদিকুলের খোঁজ পায় সিআইডি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cow Smuggling Case: গরুপাচার কাণ্ডে বিরাট মোড়! সিবিআই নয়, এবার আসরে সিআইডি, নজরে সাগরদিঘি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement