advertisement

Baguiati: বৃষ্টিতে ভিজে থানার গেটে হাউ হাউ করে কান্না দম্পতির, বাগুইআটিতে থমকে দাঁড়ালেন পথচলতি মানুষ

Last Updated:

ওই দম্পতির অভিযোগ, ছেলেকে খুঁজে দেওয়ার বিষয়ে কোনও সহযোগিতাই করেনি পুলিশ৷ উল্টে বাগুইআটি থানায় এলে পুলিশকর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ৷

রাস্তার উপরে বসেই কান্না দম্পতির৷
রাস্তার উপরে বসেই কান্না দম্পতির৷
#অনুপ চক্রবর্তী, বাগুইআটি: বৃষ্টির মধ্যেই থানার মূল গেটের সামনে রাস্তার উপরে বসে হাউ হাউ করে কাঁদছেন প্রৌঢ় দম্পতি৷ বুধবার সকালে বাগুইআটি থানার সামনে এই দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছিলেন পথ চলতি মানুষ৷
প্রৌঢ় ওই দম্পতি বাগুইআটি থানা এলাকার কেষ্টপুরের বারোয়ারি তলার বাসিন্দা৷ তাঁদের অভিযোগ, গত শুক্রবার থেকে নিখোঁজ তাঁদের ছেলে নবম শ্রেণির পড়ুয়া সৌভিক দেবনাথ (১৯)৷ বিধান নগর মিউনিসিপ্যালিটি স্কুলের ছাত্র সৌভিক নিখোঁজ হওয়ার পরই বাগুইআটি থানায় ডায়েরি করেন ছাত্রের বাবা তরঙ্গ দেবনাথ এবং মা সুমিত্রা দেবনাথ৷ পাশাপাশি, বিভিন্ন জায়গায় নিজেরাও খোঁজ খবর চালাচ্ছিলেন তাঁরা৷
advertisement
advertisement
যদিও ওই দম্পতির অভিযোগ, ছেলেকে খুঁজে দেওয়ার বিষয়ে কোনও সহযোগিতাই করেনি পুলিশ৷ উল্টে বাগুইআটি থানায় এলে পুলিশকর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে এ দিন বৃষ্টির মধ্যেই থানার ঢোকার রাস্তার উপরেই ধর্নায় বসেন ওই দম্পতি৷ বৃষ্টির মধ্যেই বসে থাকেন তাঁরা৷
advertisement
বেশ কিছুক্ষণ ওই দম্পতি থানার গেটে বসে থাকার পর ঘটনাস্থলে পৌঁছয় সংবাদমাধ্যম৷ এর পরেই তাঁদের থানার ভিতরে নিয়ে যান পুলিশকর্মীরা৷ ছেলেকে খুঁজে দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয় তাঁদের৷
ওই দম্পতি জানিয়েছেন, নবম শ্রেণির পড়ুয়া সৌভিক অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে পড়েছিল৷ এমন কি, বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা এই বাবদ খরচও করে ফেলে সে৷ এই সমস্ত তথ্যই পুলিশকে জানিয়েছেন ওই দম্পতি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baguiati: বৃষ্টিতে ভিজে থানার গেটে হাউ হাউ করে কান্না দম্পতির, বাগুইআটিতে থমকে দাঁড়ালেন পথচলতি মানুষ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement