advertisement

বেলেঘাটা আইডিতে ভর্তি প্রথম করোনা পজিটিভ, অন্যরা ত্রস্ত, তাদের কী হবে!

Last Updated:

ভাইরাস সংক্রমণ সন্দেহে অনেকেই এই মুহূর্তে ভর্তি আইডিতে৷ আইসোলেশনে রয়েছেন তারা৷ এবার তারা সকলে ত্রস্ত, যে তারা যেন সংক্রমণের শিকার না হন৷

#কলকাতা: কলকাতায় প্রথম করোনা আক্রান্ত যুবক৷ বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে ১৮ বছরের ওই যুবককে৷ নাইসেডে তার সোয়াব পরীক্ষা করা হয়, এবং তারপরই ধরা পরে যে তিনি এই মারণ ভাইরাসের শিকার ৷ ইতিমধ্যেই শুরু হয়েছে তার চিকিৎসা৷ কিন্তু উদ্বেগে বেলেঘাটা আইডিতে থাকা অন্য রোগীরা৷ করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে অনেকেই এই মুহূর্তে ভর্তি আইডিতে৷ আইসোলেশনে রয়েছেন তারা৷ এবার তারা সকলে ত্রস্ত, যে তারা যেন সংক্রমণের শিকার না হন৷
তবে তৈরি রয়েছে আইডি হাসপাতাল৷ হাসপাতালের বিভিন্ন গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে যাতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ প্রবেশ না করতে পারেন৷ বিশেষ কেবিনে রাখা হয়েছে করোনা পজিটিভ ১৮ বছরের যুবককে৷ এই কেবিনটি পুরোপুরি নেগেটিভ প্রেশার রুম, অর্থাৎ এই রুম থেকে বাতাস পরিশোধিত হয়েই বাইরে আসে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্রিয় স্বাস্ব্য মন্ত্রকের যে নিয়মাবলি রয়েছে তা মেনেই তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যবস্থার ঘর৷ যে সব স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা এই ঘরে ঢুকবেন তারাও নেবেন চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা৷ মুখ ঢাকা এবং সারা শরীর মুড়েই তাদের ঢুকতে হবে এই ঘরে৷
advertisement
advertisement
এই রোগীর থেকে যাতে সংক্রমণ অন্যদের শরীরে না থাবা বসাতে পারে, তার জন্য পুরোপুরি প্রস্তুত বেলেঘাটা আইডি হাসপাতাল৷ চিকিৎসকদের মতে যুবকের শরীরে যা ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে, তাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেলেঘাটা আইডিতে ভর্তি প্রথম করোনা পজিটিভ, অন্যরা ত্রস্ত, তাদের কী হবে!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement