advertisement

#Coronavirus: গরুর দুধের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোমূত্র আর গোবর

Last Updated:

প্রতি লিটার গোমূত্রের দাম ৫০০টাকা। গোবরও ৫০০ টাকা কেজি।

#নয়াদিল্লি: গোটা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে বারা চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৷ আতঙ্ক রোজ বেড়েই চলেছে করোনা নিয়ে ৷ গোটা বিশ্বই প্রায় স্তব্দ হয়ে পড়েছে ৷ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৪০ জন ৷ এখন সব থেকে ব্র চর্চার বিস্য হয়ে উঠেছে করোনা ভাইরাসের চিকিত্সা । করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে গোমূত্র আর গোবরের দাম।
গোমূত্র খান। করোনা সারান। রিপোর্ট অনুযায়ী, প্রতি লিটার গোমূত্রের দাম ৫০০টাকা। গোবরও ৫০০ টাকা কেজি। গোমূত্র বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডানকুনির শেখ মাবুদ আলিকে। সোমবার ডানকুনিতে গোমূত্র ও গোবর বিক্রি করতে টেবল পেতে বসে পড়েন মামুদ আলি নামে এক ব্যক্তি। তাঁর দাবি, শনিবার দিল্লিতে অখিল ভারতীয় হিন্দু মহাসভা গো মূত্র পার্টি করে। ওই পার্টি দেখেই তিনিও গো মূত্র বিক্রি করতে বসে পড়েন।
advertisement
তারপর মঙ্গলবার রায়গঞ্জে করোনার প্রতিষেধক হিসেবে গোমূত্র সেবন কর্মসূচি পালন করে বিজেপি। রায়গঞ্জ শহর মণ্ডল কমিটির উদ্যোগে কর্মীদের খাটালে নিয়ে গিয়ে প্রথমে গরু পুজো করা হয়। এরপর গোমূত্র পান।
advertisement
প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতেই চিকিত্সকরা বারবার বলছেন, গোমূত্র কখনওই করোনার ওষুধ নয়।
করোনা নিয়ে একেই ভয়ে কাঁটা মানুষ। মিলছে না ওষুধ। তার মধ্যেই ভাইরাসের মত ছড়াচ্ছে কুসংস্কার ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#Coronavirus: গরুর দুধের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোমূত্র আর গোবর
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement