advertisement

আপাতত হচ্ছে না পুরভোট, জানিয়ে দিল কমিশন

Last Updated:
#কলকাতা: পিছিয়ে যাচ্ছে পুরভোট। করোনা আতঙ্কে রাজ্যে পুর নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। করোনা সতর্কতায় এই পদক্ষেপ ৷ একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, জুনের প্রথম সপ্তাহে হতে পারে পুরভোট ৷ করোনার জেরে পুরভোট পিছিয়ে বর্ষায় হওয়ার সম্ভাবনা ৷ কলকাতা, হাওড়ার ভোট জুনের প্রথম সপ্তাহে হলে বাকি পুরসভাগুলিতে জুনের ২য় সপ্তাহে ভোট হবে ৷
ভোট পিছোলে আপত্তি নেই। কমিশনে সর্বদল বৈঠকের পর জানাল বিরোধীরা। এমতাবস্থায় কলকাতা পুরসভায় প্রশাসক বসার সম্ভাবনা ৷ ৭ মে কলকাতা পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে ৷ মেয়াদ শেষের জন্যই প্রশাসক বসতে পারে পুরসভায় ৷
ক্রমশও আরও ভয়াল হচ্ছে করোনার থাবা ৷ প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুও ৷ হিসেব বলছে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ৷ করোনার থাবা এখন ভারতেও ৷ আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে ১১১ ৷ সম্প্রতি করোনা সংক্রমণকে অতিমারী বা প্যানডেমিক ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এরাজ্যে এখনও কারোর সংক্রমণ ধরা পড়েনি ৷ রাজ্যে গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৫৫৯০ জন ৷ ৩ লক্ষ ২৪ হাজার জনের স্ক্রিনিং ৷ রাজ্যে ৫৯ জনের সংক্রমণ মেলেনি ৷ একজনের রিপোর্ট এখনও আসেনি ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আপাতত হচ্ছে না পুরভোট, জানিয়ে দিল কমিশন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement