advertisement

দমদম সেন্ট্রাল জেলে প্রেমিককে মাদক পাচার করতে গিয়ে আটক কলেজছাত্রী

Last Updated:

এ যেন একেবারে সিনেমার প্লট ! দমদম সেন্ট্রাল জেলে বন্দি প্রেমিক ৷ তাকেই মাদক পাচার করতে গিয়ে আটক কলেজ ছাত্রী ৷ দমদম থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

#কলকাতা: এ যেন একেবারে সিনেমার প্লট ! দমদম সেন্ট্রাল জেলে বন্দি প্রেমিক ৷ তাকেই মাদক পাচার করতে গিয়ে আটক কলেজ ছাত্রী ৷ দমদম থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
সূত্রের খবর,  ফেসবুকে ভগীরথ সরকারের সঙ্গে আলাপ হয় মেয়েটির ৷ বেশ কয়েকদিন ফেসবুকে শুরু হয় চ্যাটিং ৷ হয় নম্বরের আদানপ্রদানও ৷ এরপর সম্পর্ক গড়ায় প্রণয়ে ৷ মেয়েটির সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎও ভগীরথের ৷ পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে খুনের মামলায় গ্রেফতার করা হয় ভগীরথ সরকারকে ৷ খুনের মামলায় নাম জড়ায় প্রেমিকারও ৷ সেসময় তাকে গ্রেফতার করা হয়নি ৷ এরপরই দমদমের সেন্ট্রাল জেলে বন্দি প্রেমিককে মাদক পাচার করত প্রেমিকা ৷ জেলের ভিতরই ভগীরথ প্রেমিকার আনা মাদক অন্য বন্দিদের বিক্রি করত বলে জানা জানা গিয়েছে ৷
advertisement
যদিও মেয়েটির পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ব্যবহারের চেষ্টা করেছে ভগীরথ ৷ ধৃত মেয়েটির বাড়ি বারাসতের নেতাজিপল্লিতে ৷ সংস্কৃত অনার্সের ছাত্রী উচ্চ মাধ্যমিকে ৩৫০ নম্বর পায় ৷ মেধাবী ছাত্রীকে ইচ্ছেকৃত ভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদেরও ৷ সুস্মিতাকে জেরা করছে দমদম থানার পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দমদম সেন্ট্রাল জেলে প্রেমিককে মাদক পাচার করতে গিয়ে আটক কলেজছাত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement