advertisement

CSC Recruitment: সুখবর! এবার কলেজে কলেজে শুরু হবে নিয়োগ...কসবা কলেজের ঘটনার পরেই কি তৎপরতা?

Last Updated:

এবার সেই বিধির অনুমোদনের জন্য তৎপরতা শুরু করলে উচ্চ শিক্ষা দফতর। এই বিধি তৈরি হয়ে গেলেই কলেজ সার্ভিস কমিশন কেন্দ্রীয়ভাবে রাজ্য জুড়ে কলেজগুলির জন্য শিক্ষা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

News18
News18
কলকাতা: কলেজে কলেজে শিক্ষাকর্মী নিয়োগ। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিধি তৈরিতে তৎপরতা। নিয়োগবিধি প্রস্তুত করে আইন দফতরে পাঠানো হল চূড়ান্ত অনুমোদনের জন্য। ২০২২ সালে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের আইন তৈরি হলেও তার কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি গত তিন বছর ধরে।
এবার সেই বিধির অনুমোদনের জন্য তৎপরতা শুরু করলে উচ্চ শিক্ষা দফতর। এই বিধি তৈরি হয়ে গেলেই কলেজ সার্ভিস কমিশন কেন্দ্রীয়ভাবে রাজ্য জুড়ে কলেজগুলির জন্য শিক্ষা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।
advertisement
কলেজে কলেজে অস্থায়ী শিক্ষা কর্মী নিয়োগে রাজনৈতিক দলের নেতাদের নিয়োগ নিয়ে একাধিক কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এই অভিযোগ আরও প্রকাশ্যে এসেছে।
advertisement
তাই এবার আর এই বিধি অনুমোদনে দেরি করতে চায় না উচ্চশিক্ষা দফতর। লিখিত পরীক্ষা,ইন্টারভিউ এর মাধ্যমে কলেজে কলেজে অস্থায়ী শিক্ষক কর্মী নিয়োগের বিধি প্রস্তুত হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CSC Recruitment: সুখবর! এবার কলেজে কলেজে শুরু হবে নিয়োগ...কসবা কলেজের ঘটনার পরেই কি তৎপরতা?
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement