advertisement

মোদির সঙ্গে বৈঠক করেই ধর্মতলার ধর্নায় মমতা, বললেন, 'সিএএ অসাংবিধানিক৷ কেন্দ্রের ঘুম ভাঙাবে মানুষ৷'

Last Updated:

শনিবার রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়েই মমতার কনভয় চলে যায় ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্নায়৷

#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষ করেই সোজা ধর্মতলায় সিএএ-এনআরসি বিরোধী তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর বেলুড়মঠে রাত্রিবাসকে মমতার কটাক্ষ, 'কেউ হঠাত্‍ ছুটে যায় বেলুড়মঠে৷ আমরা বিবেকানন্দের সঙ্গেই থাকি৷'
শনিবার রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়েই মমতার কনভয় চলে যায় ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্নায়৷ সেখানে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, 'সিএএ এনআরসি আন্দোলনে গোটা দেশের পাশে আছে বাংলা৷ সিএএ শুধু কাগজে কলমে থাকবে, মানুষ না চাইলে লাগু হবে না৷ সিএএ অসাংবিধানিক৷ কেন্দ্রের ঘুম ভাঙাবে মানুষ৷ আমরা বেলুড়মঠের সঙ্গে আছি৷ ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব৷ শেষ পর্যন্ত লড়ব৷ বাংলার মানুষ সিএএ এনআরসি মেনে নেবে না৷ আমরা লাগু করব না৷ জেগে ঘুমচ্ছে কেন্দ্র৷'
advertisement
advertisement
রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২২ মিনিট চলে বৈঠক৷ বিকেল সাড়ে ৪টে নাগাদ মোদির সঙ্গে বৈঠক করতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে মমতা জানান, কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে৷ সেই বকেয়া টাকা দাবি করেছেন তিনি৷ একই সঙ্গে সিএএ ও এনআরসি নিয়েও মোদির কাছে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এ দিন বৈঠক শেষে মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে৷ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে আমি আগেও দেখা করেছি৷ এটা সাংবিধানিক অধিকার৷ আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আমার অতিথি, তবু বলছি, আপনি সিএএ, এনআরসি নিয়ে আপনারা ভাবনাচিন্তা করুন৷ আমরা চাই প্রত্যাহার করুন৷ সিএএ, এনআরসি-র বিরুদ্ধে আন্দোলন চলবে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোদির সঙ্গে বৈঠক করেই ধর্মতলার ধর্নায় মমতা, বললেন, 'সিএএ অসাংবিধানিক৷ কেন্দ্রের ঘুম ভাঙাবে মানুষ৷'
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement