advertisement

‘বাংলা সিরিয়ালে যেন কৈকেয়ী-মন্থরার যুগ চলছে’, টেলিভিশনের বিষয়বস্তু নিয়ে ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী

Last Updated:

‘বাংলা সিরিয়ালে যেন কৈকেয়ী-মন্থরার যুগ চলছে’, টেলিভিশনের বিষয়বস্তু নিয়ে ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী

#কলকাতা: রাজনৈতিক এবং প্রশাসনিক কাজকর্মের ব্যস্ততার মাঝে ফাঁক পেলেই বাংলা টেলিভিশনেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসর সময় কাটে তা কারোর অজানা নয় ৷ বাংলার প্রথম সারির সিরিয়াল ও অনুষ্ঠানগুলির যে তিনি নিয়মিত দর্শক তা বিভিন্ন সময়েই বলেছেন ৷ সেই মুখ্যমন্ত্রীই বাংলা সিরিয়ালের একঘেয়ে, অবাস্তব বিষয়বস্তু নিয়ে ক্ষুব্ধ ৷ নেতাজি ইন্ডোরের কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ঝরে পড়ল ক্ষোভ ৷
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর তাঁর উদ্যোগেই টেলিভিশনের কলাকুশলীদের কাজের স্বীকৃতির জন্য শুরু হয়েছে টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ড ৷ অথচ সেই টেলিভিশনের প্রোগ্রামের মান নিয়েই অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়েই তিনি টিভির অনুষ্ঠান সম্বন্ধে বলেন, ‘এখন তো বাংলা টিভি সিরিয়াল মানেই হয় তিনটে বউ আর নয়তো কেউ বাবার পরিচয় জানে না ৷ প্রতি সিরিয়ালেই হয় কেউ কারোর কান ভাঙাচ্ছে, কেউ কাউকে বিষ খাওয়াচ্ছে ৷ এসব অবাস্তব জিনিস প্রভাব ফেলছে মানুষের মনে ৷ সিরিয়াল এখন সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ’
advertisement
টিভিতে দেখানো অনুষ্ঠানগুলির ক্রিয়েটিভ টিমের কাছে বিষয়বস্তু বদলানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শুধু টিভির বিষয়বস্তু নয়, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিষয়বস্তুগুলিরও সমালোচনা করেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বাংলা সিরিয়ালে যেন কৈকেয়ী-মন্থরার যুগ চলছে’, টেলিভিশনের বিষয়বস্তু নিয়ে ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement