advertisement

CM Mamata Banerjee: এখন কেমন আছেন, নিজের শরীর নিয়ে বড় খবর দিলেন খোদ মমতা! বাড়ি থেকেই সারছেন কাজ

Last Updated:

CM Mamata Banerjee: উত্তরবঙ্গ ও সিকিমের প্রবল বর্ষণের ফলে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
কলকাতা: হেলিকপ্টার দুর্ঘটনার পর স্পেন সফরে গিয়েও বাঁ পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন থেকে ফিরে এসেই এসএসকেএম হাসপাতালে পায়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। বুধবার তাঁর পায়ের পরিস্থিতি নিয়ে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন উত্তরবঙ্গ ও সিকিমের প্রবল বর্ষণের ফলে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকেই মমতা বলেন, ‘আমরা পা-টা ঠিক হয়নি। ঠিক হতে একটু সময় লাগবে’। এসএসকেএম-এ চিকিৎসা করানোর পর সেখান থেকে জানানো হয়েছিল, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ট্রেনে আপনার চুরি গিয়েছে কিছু? লাখ-লাখ টাকার জিনিস উদ্ধার করল রেল! চমকে দেওয়া ঘটনা
ব্যস্ত কর্মসূচি থাকায় বিদেশ সফরে পায়ের চিকিৎসা করাতে পারেননি তিনি। তাই কলকাতায় ফেরার একদিন পরেই নিজের পায়ের চিকিৎসা করাতে যান তিনি। উডবার্ন ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। ওইদিন তাঁর পায়ের এমআরআই-ও করা হয়েছে বলে খবর।
advertisement
advertisement
চিকিৎসকদের পরামর্শেই তিনি বিশ্রামে রয়েছেন। কালীঘাটের বাড়ি থেকেই বেশিরভাগ কাজ পরিচালনা করার চেষ্টা করছেন তিনি বলে সূত্রের খবর। জুন মাসে যে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি, স্পেনে থাকাকালীনও সেখানেই চোট পেয়েছেন বলে খবর। এসএসকেএম হাসপাতালের একটি সূত্র জানাচ্ছে, পায়ে আঘাত লাগার পর থেকেই প্রতি মাসে মুখ্যমন্ত্রীকে নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee: এখন কেমন আছেন, নিজের শরীর নিয়ে বড় খবর দিলেন খোদ মমতা! বাড়ি থেকেই সারছেন কাজ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement