advertisement

বিনাশকালে বুদ্ধিনাশ, বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার

Last Updated:

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে লখনৌ বিমানবন্দরে আটকানোর তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

#কলকাতা: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে লখনৌ বিমানবন্দরে আটকানোর তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদি সরকারের তীব্র সমালোচনা করে মমতা বললেন, 'বিরোধী দল শাসিত রাজ্যে এসে গণতন্ত্রের কথা বলেন মোদি, অমিত৷ আর ওঁদের রাজ্যে যেতে বিরোধীদের বাধা দেন৷'
জিগনেশ মেওয়ানিকে গুজরাটে ঢুকতে বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'তদন্তকারীরা খুন হয়ে যাচ্ছেন৷ গোরক্ষার নামে খুন করা হচ্ছে৷ গোটা দেশে ঘৃণার রাজনীতি চলছে৷ গণতন্ত্রে এমন স্বৈরাচার আগে দেখিনি৷ খুবই দুঃখজনক ঘটনা৷ এজেন্সির অপব্যবহার করা হচ্ছে৷ মানুষ ভোটে এর জবাব দেবে৷'
বিজেপি-র সঙ্গে আরএসএস-কেও একহাত নেন মুখ্যমন্ত্রী৷ বলেন, 'খুনের রাজনীতি করছে বিজেপি-আরএসএস৷ আসলে বিমানশকালে বুদ্ধিনাশ হয়েছে বিজেপির৷'
advertisement
advertisement
আরও ভিডিও: ‘বামপন্থীদের মধ্যেও ভাল লোক আছেন’: মমতা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিনাশকালে বুদ্ধিনাশ, বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement