advertisement

মোদির সভায় মঞ্চের ছাদ ভেঙে দুর্ঘটনা, আহতদের সাহায্যের আশ্বাস দিয়ে ট্যুইট মমতার

Last Updated:
#মেদিনীপুর: নরেন্দ্র মোদির জনসভায় দুর্ঘটনা ৷ দুর্ঘটনার খবর পেয়েই খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিম মেদিনীপুরে কৃষক কল্যাণ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই ঘটে দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে মূলমঞ্চের বাঁদিকের মঞ্চের অস্থায়ী সামিয়ানা ৷ আহত হন বহু মানুষ ৷
অসমর্থিত সূত্রে খবর, মঞ্চ ভেঙে ২২ জনেরও বেশি মানুষ আহত ৷ তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক ৷ আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৷ জখমদের অবস্থার খোঁজ নিতে তড়িঘড়ি সভা শেষ করে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আহতদের আরোগ্য কামনায় ট্যুইট করে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, ‘আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ ‘আহতদের চিকিৎসায় সাহায্য করবে রাজ্য সরকার ৷’
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে আর তাঁর ভাষণ শুনতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল মেদিনীপুর কলেজের মাঠ ৷ বৃষ্টি থেকে বাঁচতে সামিয়ানার তলায় আশ্রয় খুঁজছিলেন দর্শক ও শ্রোতারা ৷ সেই সময় কর্মী-সমর্থকদের হুড়োহুড়িতেই ভেঙে পড়ে মূল মঞ্চের পাশের অস্থায়ী ছাদ ৷ সরতে না পেরে জখম হন বহু মানুষ ৷
ঘটনায় গাফিলতির তত্ত্ব সামনে এসেছে ৷ প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন ৷ মঞ্চ তৈরির কাজে যুক্তদের ইতিমধ্যেই তলব করেছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোদির সভায় মঞ্চের ছাদ ভেঙে দুর্ঘটনা, আহতদের সাহায্যের আশ্বাস দিয়ে ট্যুইট মমতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement