Mamata Banerjee: সোদপুর থেকে ফিরেই বৈঠকে মুখ্যমন্ত্রী! আরজি কর-কাণ্ডের জেরে অবশেষে নজরে সরকারি হাসপাতাল
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Mamata Banerjee: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন হওয়া মহিলা চিকিত্সকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোদপুরে নিহত চিকিত্সকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সোদপুর থেকে ফিরেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্য সচিব, কলকাতা পুলিশের সিপিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন হওয়া মহিলা চিকিত্সকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোদপুরে নিহত চিকিত্সকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সোদপুর থেকে ফিরেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্য সচিব, কলকাতা পুলিশের সিপিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর অনুযায়ী, সরকারি হাসপাতাল গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। আরজি করের তদন্ত নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে, এমনটাই জানা গিয়েছে এই বৈঠকে।
advertisement
এ দিন দুপুরে সোদপুরে আর জি করের নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ প্রায় আধ ঘণ্টা মৃতার বাবা মা-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে জড়িত থাক তাকে দ্রুত শাস্তি দিতে হবে। আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। আমরা এটাতে ফাঁসির দাবি জানাব।’’
advertisement
সেইসঙ্গে ঘটনার তদন্তে কলকাতা পুলিশকে সময়সীমাও বেঁধে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন প্রায় ৪৫ মিনিট নিহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেই সময় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 12, 2024 5:07 PM IST








