advertisement

লাভ জিহাদের নামে খুন মালদহের বাসিন্দা, নিহতের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মমতার

Last Updated:

লাভ জিহাদের নামে খুন মালদহের বাসিন্দা, নিহতের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মমতার

 #কলকাতা: রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ড ৷ লাভ জিহাদের নামে এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে নিহত আফরাজুলের পরিবারকে একজনকে চাকরি ও তিন লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷
এদিন ফোনে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফোনে আফরাজুলের স্ত্রী গুলবর বিবিরকে অর্থ সাহায্য ছাড়াও প্রয়োজনীয় সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন তিনি ৷ বলেন, আর্থিক সাহায্যের চেক দ্রুত তাঁর কাছে পৌঁছে দেওয়া হবে ৷
মৃতের বাড়িতে যাচ্ছেন মন্ত্রী ও সাংসদেরা ৷ রাতেই রওনা দিচ্ছেন ফিরহাদ হাকিম ও শুভেন্দু অধিকারী ৷ কাল সকাল ১০টায় যাবেন আফরাজুলের বাড়িতে ৷ আজ মৃতের বাড়িতে যাবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ৷
advertisement
advertisement
লাভ জিহাদের জিগির তুলে দাঁ দিয়ে কুপিয়ে, জীবন্ত জ্বালিয়ে খুন করা হয়েছে মালদহের বাসিন্দা আফরাজুল খান নামে এক ব্যক্তিকে ৷ শুধু তাই নয় পাশবিক অত্যাচারের প্রতিটি দৃশ্য রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় খুনি ৷ বীভৎস সেই ভিডিও দেখে শিহরিত গোটা দেশ ৷
সংবাদমাধ্যমে এ ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় ৷ ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজস্থানে বাংলার শ্রমিককে হত্যার ঘটনা দুঃখজনক। এ ধরনের নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। মানুষ কীভাবে এত নৃশংস হতে পারে!
advertisement
মূল অভিযুক্ত শম্ভুলালকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ শম্ভুলালের সঙ্গে ওখানে যারা উপস্থিত ছিল এবং যে ভিডিও রেকর্ড করছিল তাদের খোঁজ চলছে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লাভ জিহাদের নামে খুন মালদহের বাসিন্দা, নিহতের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement