advertisement

খাস কলকাতায় বাড়তি ফি দিতে না পারায় ক্লাস ওয়ানের ছাত্রকে বের করে দিল স্কুল !

Last Updated:

বাড়তি ফি দিতে না পারায় ক্লাস ওয়ানের ছাত্রকে বার করে দিল স্কুল !

 #কলকাতা: খাস কলকাতায় স্কুলের বর্ধিত ফি দিতে না পারায় স্কুল থেকে বের করে দেওয়া হল ক্লাস ওয়ানের খুদে পড়ুয়াকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্ত্বেও আইন বিরুদ্ধ এমন ঘটনা ঘটল এ শহরের বুকেই ৷
এক ধাক্কায় স্কুলের ফি বাড়ানো হয় পঞ্চাশ শতাংশ। আর সেই বাড়তি ফি দিতে না পারায় মিলল টিসি। অন্ধকারে ক্লাস ওয়ানের ছাত্রের ভবিষ্যৎ। খাস শহর কলকাতার খিদিরপুরের আল হামদ স্কুলের ভূমিকায় উঠছে প্রশ্ন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।
এক বছরও হয়নি। এরই মধ্যে সেই একই অভিযোগ উঠল আরও এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়তি ফি িদতে না পারায় টিসি দিয়ে তাড়িয়ে দেওয়া হল ক্লাস ওয়ানের ছাত্রকে। টিসি বা ট্রান্সফার সার্টিফিকেটে ফি দিতে না পারায় তাড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement
একজন নয়। আরও সাত-আট পড়ুয়ার সঙ্গেও স্কুল কর্তৃপক্ষ একই আচরণ করেছে বলে অভিযোগ। ফি দিতে না পারায়, কয়েকজন ছাত্রকে স্কুলের বাইরে দাঁড় করিয়েও রাখা হয়েছিল। তবে স্কুল কর্তৃপক্ষ এব্যাপারে মুখ খুলতে নারাজ।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগও জানিয়েছেন অভিভাবকরা। তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। এই ঘটনার নিন্দায় সরব শিক্ষাবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খাস কলকাতায় বাড়তি ফি দিতে না পারায় ক্লাস ওয়ানের ছাত্রকে বের করে দিল স্কুল !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement