advertisement

বিপজ্জনক টালা ব্রিজ, আগামিকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

সেই রিপোর্ট খতিয়ে দেখেই টালা ব্রিজের ভবিষ্যত্‍ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ ইতি টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ চলবে শুধু ছোট গাড়ি৷

#কলকাতা: টালা ব্রিজ নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল অর্থাত্‍ শুক্রবার দুপুরে নবান্নে টালা ব্রিজ নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ ব্রিজের ভবিষ্যত্‍ নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্টও ওি বৈঠকে জমা দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
সেই রিপোর্ট খতিয়ে দেখেই টালা ব্রিজের ভবিষ্যত্‍ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ ইতি টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ চলবে শুধু ছোট গাড়ি৷ পুজোর আগেই টালা ব্রিজে হাইটবার বসানো হবে৷ ঘুরপথে চালানো হবে বাস৷
টালা ব্রিজের অবস্থা বিপজ্জনক৷ ভেঙে ফেলার পরামর্শ দিয়েছে বিশেষ রাইটস৷ এ হেন পরিস্থিতিতে আজ অর্থাত্‍ বৃহস্পতিবার নবান্নে টালা ব্রিজের পরিস্থিতি নিয়ে বৈঠক করে রেল, পূর্ত দফতর, পুলিশকর্তা ও রাইটস-এর প্রতিনিধিরা৷ বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মুখ্যসচিব৷
advertisement
advertisement
বুধবার টালা ব্রিজের বেহাল দশা নিয়ে রিপোর্ট দেয় রাইটস৷ সেই রিপোর্টে বলা হয়, ব্রিজটির অবস্থা এতটাই বিপজ্জনক যে, যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে৷ ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রাইটসকে দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। সম্প্রতি তারা রিপোর্ট জমা দিয়েছে। টালা ব্রিজ পরিদর্শনে রাইটসের প্রতিনিধি ছাড়াও ছিলেন, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স, রেল ও পূর্ত দফতরের প্রতিনিধিরা। পরে তারা রিপোর্ট জমা দেন নবান্নে।
advertisement
আরও ভিডিও: টালাব্রিজের একাংশ বিপজ্জনক ! নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল !
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিপজ্জনক টালা ব্রিজ, আগামিকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement