advertisement

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হয়েও ধর্নামঞ্চে ফিরলেন মমতা! কেন্দ্রের কাছে পাওনা ১ লক্ষ ১৫ হাজার কোটি

Last Updated:

তবে শুধু আবাস যোজনার টাকাই নয়, কেন্দ্রের কাছে রাজ্য সবমিলিয়ে মোট ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পায় বলে দাবি মমতার৷

কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার দুপুর থেকে রেড রোডের কাছে অম্বেদকরের মূর্তির সামনে ধর্না কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ১২ টা নাগাদই মূর্তির পাদদেশে পৌঁছন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, সাংসদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতারা।
এদিন শুরুতেই আম্বেদকর মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলনেত্রী৷ তারপরে ওঠেন মঞ্চে। মঞ্চের দু'পাশে ইতিমধ্যেই জমা হতে শুরু করে দিয়েছেন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ, এক দফাতেই ভোট, তিন দিন পরে ফলাফল
অন্যদিকে, গতকালই সংসদে তৃণমূলের লোকসভার সাংসদের লিখিত প্রশ্নের উত্তরে রাষ্ট্রমন্ত্রী স্বাধী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে বাংলাকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কোনও টাকা দেওয়া হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের বাস্তবায়নে অনিয়ম থাকায় কোনও টাকা পায়নি বাংলা।
advertisement
advertisement
তবে শুধু আবাস যোজনার টাকাই নয়, কেন্দ্রের কাছে রাজ্য সবমিলিয়ে মোট ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পায় বলে দাবি মমতার৷
আরও পড়ুন: রাজভবনে এবার জনসাধারণের প্রবেশের অনুমতি, মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি
অন্যদিকে, আজ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শ্যামবাজারে ধর্না দেবেন রাজ্য বিজেপি নেতৃত্বও। ধর্না মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরও উপস্থিত থাকার কথা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হয়েও ধর্নামঞ্চে ফিরলেন মমতা! কেন্দ্রের কাছে পাওনা ১ লক্ষ ১৫ হাজার কোটি
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement