advertisement

বুলবুলের তাণ্ডবে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

আয়লার দুঃস্বপ্ন ফেরাল বুলবুল। তাণ্ডবে তছনছ উপকূল। বকখালি থেকে ক্যানিং, কুলতুলি।

#কলকাতা: আয়লার দুঃস্বপ্ন ফেরাল বুলবুল। তাণ্ডবে তছনছ উপকূল। বকখালি থেকে ক্যানিং, কুলতুলি। বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা।
তিন জেলায় সাড়ে ছ'ঘণ্টার তাণ্ডব। রাজ্যে বুলবুলের বলি ৮। শুধু বসিরহাটেই ৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে মৃত ৩। ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ লক্ষেরও বেশি মানুষ। ভেঙেছে ৬০ হাজার বাড়ি। জমিতেই নষ্ট ফসল। ক্ষয়ক্ষতি দেখতে উড়ল ড্রোন।
বুলবুলের তাণ্ডবে ক্ষয়ক্ষতি আকাশপথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
advertisement
এদিন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন ৷ তিনি বলেন,‘৫-৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ ঝড়ে ২ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত ৷ উত্তর ২৪ পরগনায় ৫ জনের মৃত্যু হয়েছে ৷ পূর্ব মেদিনীপুরেও একজনের মৃত্যু হয়েছে ৷ দঃ ২৪ পরগনায় ঝড়ে একজনের মৃত্যু হয়েছে ৷ ১ লক্ষ ৬৮ হাজার মানুষকে সরানো হয়েছে’ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বুলবুলের তাণ্ডবে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement