advertisement

Shashi Panja শিশু ও প্রসূতিদের জন্য পাওনার টাকার পুরোটা দেয়নি কেন্দ্র, বিধানসভায় খতিয়ান দিলেন শশী পাঁজা

Last Updated:

Sashi Panja: কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল খাওয়া বাবদ ৬৫৭ কোটি টাকা।কেন্দ্র দিয়েছে ৩৩৭ কোটি টাকা।

কেন্দ্রের কাছে যত টাকা চাওয়া হয়েছিল ততটা দেয়নি, দাবি শশী পাঁজার
কেন্দ্রের কাছে যত টাকা চাওয়া হয়েছিল ততটা দেয়নি, দাবি শশী পাঁজার
কলকাতা: ৬৯ লক্ষ ১৬ হাজার ৩৬৮ জন শিশু ও ১২ লক্ষ প্রসূতির জন্য এই অর্থ প্রয়োজন ছিল ৬৫৭ কোটি টাকা, কিন্তু সেই টাকা পুরোটা দেয়নি কেন্দ্র৷ বিধানসভায় এই অভিযোগ করলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
বাচ্চাদের খাবার টাকা পুরোপুরি দিল না কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জরাজীর্ণ অবস্থার জন্য দায়ীও তারাই,  বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল খাওয়া বাবদ ৬৫৭ কোটি টাকা।কেন্দ্র দিয়েছে ৩৩৭ কোটি টাকা।
advertisement
advertisement
ICDS সেন্টারের একাধিক জায়গায় জরাজীর্ণ অবস্থা। বিধানসভায় প্রশ্ন তোলেন শাসক দলের বিধায়ক অসিত মজুমদার। রাজ্যে অনুমোদিত সেন্টারের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৮১। সেন্টার সংস্কারে খরচ প্রায় ১৩ লক্ষ। কেন্দ্র সেন্টার নিয়ে নানা পলিসি বদল করছে, কিন্তু পর্যাপ্ত অর্থ দিচ্ছে না, অভিযোগ মন্ত্রীর। পাড়ায় সমাধানে নজরে আসা ৩১৩৬ সেন্টার সংস্কার হয়েছে ১৭৩ কোটি টাকা খরচ করে।
advertisement
মন্ত্রী জানান, ইউপিএ আমলে সাম্মানিক বাবদ কেন্দ্র ও রাজ্য ভাগ ছিল ৯০:১০, এখন তা হয়েছে ৬০:৪০ বেতন বাবদ ইউপিএ আমলে ছিল ৭৫:২৫ ভাগ এখন তা হয়েছে ৬০:৪০ ভাগ।অর্থ কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র বঞ্চনা করছে। এদিন ফের এই অভিযোগে সরব হলেন শশী পাঁজা৷
Abir Ghosal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shashi Panja শিশু ও প্রসূতিদের জন্য পাওনার টাকার পুরোটা দেয়নি কেন্দ্র, বিধানসভায় খতিয়ান দিলেন শশী পাঁজা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement