advertisement

CBI summons Paresh Paul: তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব সিবিআই-এর, বুধবার দিতে হবে হাজিরা

Last Updated:

ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনার সঙ্গে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগেরও তদন্ত শুরু করেছে সিবিআই৷

পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷
পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷
#কলকাতা: এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷ ভোট পরবর্তী হিংসার ঘটনায় আগামী বুধবার পরেশ পালকে তলব করা হয়েছে৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের ঘটনায় তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে৷
ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনার সঙ্গে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগেরও তদন্ত শুরু করেছে সিবিআই৷ নিহতের দাদা বিশ্বজিৎ সরকার বার বারই এই ঘটনায় পরেশ পাল জড়িত বলে অভিযোগ করেছেন৷ এই অভিযোগ তুলে কয়েকদিন আগে তিনি সিবিআই দফতরের বাইরে ধর্নাতেও বসেছিলেন৷
advertisement
advertisement
আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে পরেশ পালকে৷ অভিজিৎ সরকারকে যারা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ, তাদের সঙ্গে পরেশ পালের কোনও যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখতে চায় সিবিআই৷
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার বিভিন্ন মামলার সঙ্গে অভিজিৎ সরকার হত্যাকাণ্ডেরও তদন্ত ভার হাতে নেয় সিবিআই৷ যদিও সিবিআই তলব নিয়ে এখনও পরেশ পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI summons Paresh Paul: তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব সিবিআই-এর, বুধবার দিতে হবে হাজিরা
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement