advertisement

Coal Smuggling Scam: ‘প্রোটেকশন মানি’ পেয়েছেন তিনি? সিবিআই দফতরে হাজিরা সিউড়ি থানার আধিকারিকের

Last Updated:

Coal Smuggling Scam: এ বার সিবিআই সূত্রে দাবি, এই পুলিশ আধিকারিকও প্রোটেকশন মানিতে লাভবান হয়েছে৷ কয়লা পাচারের টাকায় লাভবান হয়েছেন শেখ মহম্মদ আলি৷

সিউড়ির পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ
সিউড়ির পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ
কলকাতা: কয়লাপাচার কাণ্ডে এ বার সিউড়ি থানার ওসি শেখ মহম্মদ আলি তলব করে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ মঙ্গলবার সিবিআই-এর দু্র্নীতি দমন শাখার অফিসে ওই অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয়৷ মঙ্গলবার সকালের পর তিনি সিবিআই-এর দফতরে হাজিরা দেন৷ দুপুর সাড়ে চারটে পর্যন্ত এই জেরা চলছে বলেই খবর৷ তিনি রাজ্য পুলিশের ইনস্পেক্টর পদ-মর্যাদার এক অফিসার৷
কী অভিযোগ এই পুলিশকর্তার বিরুদ্ধে? সিবিআই-এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কয়লা পাচারের সেফ করিডোর তৈরির কাজ করতেন তিনি৷ অবশ্যই তা অর্থের বিনিময়ে৷ অর্থাৎ আসানসোল-দুর্গাপুর থেকে বীরভূমের কয়লাখনি অঞ্চল থেকে কয়লা পাচারের সময় যাতে পাচারকারী গাড়িটি নির্দিষ্ট গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে যেতে পারে, যাতে পথে পুলিশ-প্রশাসনের তরফ থেকে কোনওরকম বাধা-বিপত্তি সৃষ্টি না করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেন সিউড়ির এই পুলিশ আধিকারিক৷ সেই কারণেই কয়লা পাচারকাণ্ডে যোগ পেয়ে তাঁরে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই
advertisement
advertisement
সিবিআই সূত্রে আরও খবর, বীরভূমের বিস্তীর্ণ এলাকার কয়লা পাচারকারীদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন তিনি৷ মোটা টাকার বিনিয়মে বেআইনি কয়লা পাচারকারীদের হাতে এই পরিষেবা পৌঁছে দিতেন তিনি৷ সিবিআই সূত্রে খবর, তিনি যখন বীরভূমের বিভিন্ন থানায় তিনি কর্মরত ছিলেন, তখন এই কয়লা পাচারের কাজে তিনি জড়িয়ে পড়েন তিনি৷ সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারের প্রধান মাথা অনুপ মাঝি, কয়লা পাচার সুষ্ঠভাবে করার জন্য বিভিন্ন মহলের মানুষকে প্রোটেকশন মানি বা নিরাপত্তাজনিত অর্থ পাঠাত৷ যেমন অনুব্রতর বিরুদ্ধেও প্রোটেকশন মানি নেওয়ারও অভিযোগ রয়েছে৷
advertisement
এ বার সিবিআই সূত্রে দাবি, এই পুলিশ আধিকারিকও প্রোটেকশন মানিতে লাভবান হয়েছে৷ কয়লা পাচারের টাকায় লাভবান হয়েছেন শেখ মহম্মদ আলি৷ সিবিআই জিজ্ঞাসাবাদ করে জানানর চেষ্টা করে, অনুপ মাঝির সঙ্গে সরাসরি এই অধিকারিকের কেমন যোগাযোগ ছিল৷ কয়লাপাচার কাণ্ডের বাকি অভিযুত্তদের সঙ্গে এর কোনও যোগাযোগ ছিল কি না৷ কত টাকা তিনি এই বাবদ পেয়েছিলেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
Amit Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coal Smuggling Scam: ‘প্রোটেকশন মানি’ পেয়েছেন তিনি? সিবিআই দফতরে হাজিরা সিউড়ি থানার আধিকারিকের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement