advertisement

সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি সিবিআই-এর, পাল্টা তোড়জোড় চার নেতারও

Last Updated:
#কলকাতা: নারদ মামলায় ধৃত চার নেতাকে জেল হেফাজত থেকে বের করে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই৷ পাল্টা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন চার নেতাও৷ সূত্রের খবর, সিবিআই সুপ্রিম কোর্টে গেলে যাতে তাঁদের বক্তব্যও শোনা হয়, সেই জন্য শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাখছেন সুব্রত- ফিরহাদরা৷
এ দিনই নারদ কাণ্ডে ধৃত চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ বাড়ি থেকে ভার্চুয়ালি সরকারি কাজ করারও অনুমতি পেয়েছেন ফিরহাদ, সুব্রত এবং মদন৷ পাশাপাশি, চার নেতার জামিনের বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ বৃহত্তর বেঞ্চ রায় না দেওয়া পর্যন্ত চার নেতাকে গৃহবন্দি থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এ দিন কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীনই এই নির্দেশের তীব্র বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ এর পরই শীর্ষ আদালতে যাওয়ার তোড়জোড় শুরু করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে৷ শুনানি চলাকালীন সিবিআই-এর কলকাতা অফিস থেকে দিল্লির সদর দফতরে টানা যোগাযোগ রাখা হয়৷
advertisement
চার নেতাকে গৃহবন্দি করার নির্দেশের বিরুদ্ধে সিবিআই সেই প্রভাবশালী তত্ত্বকেই খাড়া করছে৷ তাদের দাবি ছিল, জেল হেফাজতেই রাখা হোক চার নেতাকে৷
advertisement
সিবিআই সুপ্রিম কোর্টে যেতে পারে ধরে নিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাখছেন চার নেতাই৷ যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান তাঁরা৷ ইতিমধ্যেই চার নেতার আইনজীবীরা ক্যাভিয়েট দাখিল করার প্রক্রিয়া শুরু করেছেন৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশ্য় বলা হয়েছে, চার নেতার বাড়ির সামনেই সিসিটিভি লাগাতে হবে৷ পাশাপাশি, নেতা-মন্ত্রীদের বাড়িতে আসছেন, তার জন্য় ভিজিটর্স বুক রাখতে হবে৷ চার নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ৷
Sukanta Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি সিবিআই-এর, পাল্টা তোড়জোড় চার নেতারও
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement