advertisement

শেষ সময়সীমা, নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই

Last Updated:

নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই। আজ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া এক মাসের সময়সীমা।

#কলকাতা: নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই। আজ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া এক মাসের সময়সীমা। কিন্তু এই ৩০ দিনেও FIR রুজু করতে পারেনি সিবিআই। নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধানে তিন দিন সময় দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্ট তা বাড়িয়ে এক মাস করে।
নারদ স্টিং অপারেশনের ৭৩টি ফুটেজ খতিয়ে দেখেছে সিবিআই। কিন্তু এখনও শেষ হয়নি প্রাথমিক অনুসন্ধান পর্ব। তাই সুপ্রিম কোর্টের দেওয়া দ্বিতীয় বিকল্পের পথেই হাঁটতে চলেছে সিবিআই। FIR রুজুর জন্য সময় চেয়ে হাইকোর্টে যেতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিকে, ২০ এপ্রিল হাজিরা দিতে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে ফের নোটিস দিল মুচিপাড়া থানা। হাজিরা না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতা পুলিশের।
advertisement
advertisement
নারদ মামলার রায়ে প্রাথমিকের তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে ৷ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দেওয়া ৭২ ঘণ্টা সময়সীমা পরে বাড়িয়ে এক মাস করে দেয় শীর্ষ আদালত ৷ ৩০ দিনের মধ্যে প্রাথমিক অনুসন্ধান শেষ করে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে ৷ আজ শেষ হচ্ছে সময়সীমা ৷ নারদকাণ্ডে আজ সিবিআই কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শেষ সময়সীমা, নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement