advertisement

নারদকাণ্ডে ইকবাল, সৌগত, সুব্রতর পর এবার নজরে কে? গুরুত্বপূর্ণ তথ্য দিল CBI

Last Updated:

নারদকাণ্ডে ইকবাল, সৌগত, সুব্রতর পর এবার নজরে কে? গুরুত্বপূর্ণ তথ্য দিল CBI

#কলকাতা: নারদ তদন্তে অগ্রগতি দেখাতে কৌশলী সিবিআই ৷ চলতি সপ্তাহে একের পর এক নারদ অভিযুক্তকে নোটিশ পাঠিয়েছে তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, তৃণমূল নেত্রী কাকলি ঘোষদস্তিদারকে হাজিরার নির্দেশ পাঠিয়েছে সিবিআই ৷ আগামী সপ্তাহের মধ্যেই সব অভিযুক্তকেই নোটিস ধরানোর প্রাথমিক সিদ্ধান্ত সিবিআইয়ের ৷
বুধবারই কাকলি ঘোষদস্তিদারকে ইমেল করে আগামী সোমবার জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ একইসঙ্গে নারদ তদন্তে এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে তলব করল সিবিআই । নোটিস দিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু, কলকাতার বাইরে থাকায় আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছেন সুব্রত।
ইতিমধ্যেই সুলতান আহমেদ ও ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। নারদ মামলার ধাঁধা সমাধানে এবার গলার স্বর পরীক্ষা করবে তদন্তকারীরা ৷ নারদ মামলায় দুই অভিযুক্ত ইকবাল আহমেদ ও সুলতান আহমেদের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই উদ্দেশ্যে দূরদর্শনের থেকে দু’জনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সিডি সংগ্রহ করেছে সিবিআই ৷
advertisement
advertisement
নারদ স্টিং ফুটেজের সত্যতা শংসাপত্র আগেই দেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল ৷ অভিযুক্তদের একদফা জিজ্ঞাসাবাদের পর এবার ম্যাথুর মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই আধিকারিকরা ৷
অভিযুক্তদের শনাক্ত করবেন ম্যাথু স্যামুয়েল নিজে ৷
সূত্রের খবর, এই কারণেই ১৯ থেকে ২৩ জুলাই নিজাম প্যালেসে নারদকর্তাকে ডেকেছে সিবিআই ৷ ম্যাথুকে দিয়ে অভিযুক্ত শনাক্তকরণ শুরু করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
advertisement
২৭ জুলাই হাইকোর্টে নারদ তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই ৷ তাই তার আগে যত দ্রুত সম্ভব মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিবিআইয়ের নয়া কৌশল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদকাণ্ডে ইকবাল, সৌগত, সুব্রতর পর এবার নজরে কে? গুরুত্বপূর্ণ তথ্য দিল CBI
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement