advertisement

Paresh Adhikari: তিন দিনে ১৫ ঘণ্টা জেরা, পরেশকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই

Last Updated:

সূত্রের খবর, গত দু' দিনও পরেশ অধিকারীকে যে প্রশ্নগুলি করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু প্রশ্ন এ দিনও তাঁকে করা হয়৷

টানা সিবিআই জেরার মুখে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী৷  Photo- Facebook
টানা সিবিআই জেরার মুখে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী৷ Photo- Facebook
#কলকাতা: তিন দিনে প্রায় ১৫ ঘণ্টা সিবিআই জেরার মুখে পড়লেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী৷ এ দিনও প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করলেন সিবিআই আধিকারিকরা৷
আজ সকাল সাড়ে দশটার কিছু পরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী৷ বেলা ১১টা নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ আড়াইটে নাগাদ নিজাম প্যালেস সেখান থেকে বেরিয়ে যান তিনি৷ মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দিতে প্রভাব খাটানোর অভিযোগে বৃহস্পতি এবং শুক্রবারের পর আজ তাঁকে ফের তলব করেন সিবিআই আধিকারিকরা৷ গত দু' দিন মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয়েছিল পরেশ অধিকারীকে৷
advertisement
advertisement
সূত্রের খবর, গত দু' দিনও পরেশ অধিকারীকে যে প্রশ্নগুলি করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু প্রশ্ন এ দিনও তাঁকে করা হয়৷ মূলত এর আগের দু' দিন পরেশ অধিকারী যে যে জবাব দিয়েছিলেন, তার সঙ্গে আজকের জবাবে কোনও ফারাক আছে িক না, তা খতিয়ে দেখতেই এই কৌশল নেন সিবিআই কর্তারা৷
advertisement
ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর৷ সকালে এমএলএ হোস্টেল থেকে বেরিয়ে নিজাম প্যালেসে পৌঁছন পরেশ অধিকারী৷ সিবিআই দফতর থেকে বেরিয়ে সেখানেই ফিরে আসেন তিনি৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির যে সদস্যদের জেরা করা হয়েছিল, তাঁদের বয়ানের সঙ্গে পরেশ অধিকারীর বয়ান মিলিয়ে দেখা হচ্ছে৷ এ দিন এসএসসি-র গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই৷
advertisement
Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: তিন দিনে ১৫ ঘণ্টা জেরা, পরেশকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement