advertisement

SSC: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের এফআইআর সিবিআই-এর, রয়েছে জামিন অযোগ্য ধারা

Last Updated:

অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: এসএসসি-র গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন এফআইআর দায়ের করল সিবিআই৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ পাঁচ জনের নামে এফআইআর দায়ের হয়েছে৷ শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও এসএসসি-র তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকার, এসএসসি-র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, এসএসসি-র তৎকালীন সেক্রেটারি অশোক কুমার সাহার নাম রয়েছে এফআইআর-এ৷
এ ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নামেও এফআইআর করেছে সিবিআই৷ পাশাপাশি, এই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এসএসসি-র অজ্ঞাতপরিচয় আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধেও এফআইআর হয়েছে৷
advertisement
সিবিআই সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশেই এই এফআইআর দায়ের হয়েছে৷ সূত্রের খবর, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪, ১২০ বি, ৪১৭, ৪৬৫, ৪৬৮-র মতো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ এর মধ্যে ৪৬৮টি নম্বর ধারাটি জািমন অযোগ্য৷ এ ছাড়াও দুর্নীতি দমন আইনের ৭ নম্বর ধারাতেও অভিযোগ আনা হয়েছে৷
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে জাল সুপারিশ পত্র তৈরি করে শূন্যপদ পূরণের মতো গুরুতর অভিযোগ এসেছে৷ রয়েছে ডিজিটাল সই জাল করার মতো অভিযোগও৷ বাগ কমিটির যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল, সেখানেই এই দুর্নীতির গুরুতর অভিযোগ সামনে এসেছিল৷ ইতিমধ্যেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ বাকি সদস্যদের একাধিক বার জেরা করেছে সিবিআই৷ এ দিনও সিবিআই দফতরে হাজির হন তাঁরা৷
advertisement
Amit Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের এফআইআর সিবিআই-এর, রয়েছে জামিন অযোগ্য ধারা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement